ওয়েলিংটন: সারা দেশ আলোর উৎসব দীপাবলির উদযাপনে মেতে উঠেছে। মানুষ একে অপরকে দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছেন। ক্রিকেট কিংবদন্তিরাও দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। আইসিসি-র সভাপতি জয় শাহ (Jay Shah), কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli) ও ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) বিশেষ ভঙ্গিতে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। 

ভারতের প্রাক্তন অধিনায়ক কোহলি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সকল মানুষ ও তাদের পরিবারের জন্য সুখ এবং ইতিবাচকতার কামনা করে একটি প্রজ্জ্বলিত মোমবাতির ছবি পোস্ট করেছেন। 

কোহলি তাঁর পোস্টে লিখেছেন, “আলোর উৎসব আপনার জীবনে আনন্দ, সমৃদ্ধি এবং অফুরন্ত ইতিবাচকতা নিয়ে আসুক, আপনাকে এবং আপনার পরিবারকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা।”

আইসিসি সভাপতি জয় শাহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন, “আলোর এই উৎসব শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধিতে ভরা ভবিষ্যৎ গড়ার আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করুক। সকলকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা।”

টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এক্স হ্যান্ডলে লিখেছেন, “আমরা বড় জয় এবং এক বিলিয়ন হৃদয়ের জন্য খেলি। শুভ দীপাবলি।”

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্ল এক্স-এ লিখেছেন, “দীপাবলির পবিত্র উৎসবে, প্রদীপের ঐশ্বরিক আলো আপনার জীবনের প্রতিটি অন্ধকার দূর করুক এবং তা আনন্দ, ইতিবাচকতা ও নতুন আশায় ভরে দিক। মা লক্ষ্মীর অসীম কৃপা এবং ভগবান শ্রী গণেশের আশীর্বাদ সর্বদা আপনার বাড়ি ও পরিবারে সুখ, শান্তি, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি নিয়ে আসুক।”

আরও পড়ুন: দীপাবলির দিন বড় ধাক্কা! অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে চেপে ধরেও পাকিস্তানের কাছে হেরে গেল ভারত

দীপাবলি মানেই আলোর উৎসব। ঘরে ঘরে জ্বলে ওঠে দীপের আলো। অশুভ শক্তির বিনাশে শুভ শক্তির আরাধনা। শক্তির আরাধনা চলছে দেশজুড়ে।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ার যুগে ভাইরাল! কবে শুরু হয় শান্তিপুরের বামাকালীর বিখ্যাত নাচ? অজানা কাহিনি



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *