জয়পুর: বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) ওপেনিং পার্টনার তিনি। ক্রিকেটের বিস্ময় কিশোরের সঙ্গে বহু ম্যাচে রাজস্থান রয়্যালসকে ঝোড়ো শুরু দিয়েছেন। পরের আইপিএলে কি রাজস্থানের জার্সিতে আর দেখা যাবে না এই তারকা ক্রিকেটারকে?

২০২৭ সালের আইপিএলের (IPL 2027) জন্য ট্রেড উইন্ডো খোলা রয়েছে। এই নিয়মের মাধ্যমে বহু নামী খেলোয়াড়কে অন্য় দলের সঙ্গে অদলবদল করা হয়েছে। পরের আইপিএলের নিলামের আগে পর্যন্ত আটটি ট্রেড ডিল হয়ে গেছে। পাশাপাশি আরও কিছু বড় ডিল বাকি রয়েছে। মোটামুটিভাবে জানা গিয়েছে, মুম্বই ইন্ডিয়ান্স থেকে হার্দিক পাণ্ড্য পাঞ্জাব কিংসে যাবেন। তাঁর জায়গায় অর্শদীপ সিংহ পাঞ্জাব থেকে মুম্বই-তে আসবেন। এই ডিলের ওপর সিলমোহর পড়ে গিয়েছে, তবে এখনও এর আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। এবার আরও একটি বড় ট্রেড ডিলের খবর পাওয়া যাচ্ছে। 

শোনা যাচ্ছে, যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) রাজস্থান রয়্যালস ছেড়ে লখনউ সুপার জায়ান্টসে যোগ দেবেন। অন্যদিকে লখনউ থেকে নিকোলাস পুরান বা জশ ইংলিস রাজস্থানে আসবেন। এভাবে লখনউ এবং রাজস্থান-এর মধ্যে তিন খেলোয়াড়ের অদলবদল হবে বলে সূত্রের খবর। 

শোনা যাচ্ছে, যশস্বী, সন্দীপ শর্মা এবং ভিগনেশ পুথুরের লখনউ সুপার জায়ান্টস-এ যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই ট্রেড ডিলের মাধ্যমে জশ ইংলিস বা নিকোলাস পুরান, প্রিন্স যাদবের সঙ্গে রাজস্থান রয়্যালসে যেতে পারেন। কয়েক দিন আগে রাজস্থান এবং লখনউয়ের মধ্যে এই ট্রেড ডিল নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনও পর্যন্ত দুই ফ্র্যাঞ্চাইজির তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

আশুতোষ শর্মার বদলে প্রসিদ্ধ কৃষ্ণ

লখনউ এবং রাজস্থান-এর ট্রেড ডিল ছাড়াও দিল্লি ক্যাপিটালস এবং গুজরাত টাইটান্স-এর একটি ডিলও আলোচনায় রয়েছে। শোনা যাচ্ছে যে, গুজরাত, ফিনিশার আশুতোষ শর্মার বদলে জোরে বোলার প্রসিদ্ধ কৃষ্ণকে দেওয়ার ডিল নিয়ে দিল্লি ক্যাপিটালস-কে প্রস্তাব দিয়েছে। তবে এই ডিলেরও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। 

আরও পড়ুন: কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই

এ পর্যন্ত হওয়া ট্রেড ডিলের তালিকা 

ঋষভ পন্থ – লখনউ সুপার জায়ান্টস থেকে দিল্লি ক্যাপিটালস – ১৫ কোটি টাকা
কুলদীপ যাদব – দিল্লি ক্যাপিটালস থেকে লখনউ সুপার জায়ান্টস – ১৩.৫০ কোটি
টি নটরাজন – দিল্লি ক্যাপিটালস থেকে সানরাইজার্স হায়দরাবাদ – ৫ কোটি
জিশান আনসারি – সানরাইজার্স হায়দরাবাদ থেকে দিল্লি ক্যাপিটালস – ৪০ লক্ষ
লিয়াম লিভিংস্টোন – সানরাইজার্স হায়দরাবাদ থেকে চেন্নাই সুপার কিংস – ৬ কোটি
খলিল আমেদ – চেন্নাই সুপার কিংস থেকে সানরাইজার্স হায়দরাবাদ – ৪.৮ কোটি
জ্যাক এডওয়ার্ডস – সানরাইজার্স হায়দরাবাদ থেকে চেন্নাই সুপার কিংস – ৩ কোটি
নাথান এলিস – চেন্নাই সুপার কিংস থেকে সানরাইজার্স হায়দরাবাদ – ২ কোটি

আরও পড়ুন: বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস মুশফিকুরের, এই কীর্তি সে দেশের আর কারও নেই

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *