মুম্বই: দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি ফরম্যাটের সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল সোমবার। ভারতীয় মহিলা ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হবে ৯ ডিসেম্বর থেকে। স্মৃতি মান্ধানার নেতৃত্বে মহিলা দল দক্ষিণ আফ্রিকায় একটি টেস্ট ম্যাচ, তিনটি ওয়ান ডে ম্যাচ এবং তিনটি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলবে। তিনটি ফরম্যাটের সিরিজের জন্যই টিম ইন্ডিয়ার ঘোষণা করা হয়েছে। স্মৃতি মান্ধানা তিনটি সিরিজেই টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন। তিনি এখন সব ফরম্যাটেই ভারতের অধিনায়ক। তিনটি সিরিজেই কিছু নতুন মুখও দেখা যাবে। 

ভারত ও দক্ষিণ আফ্রিকার মহিলা দলের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচটি ৯ ডিসেম্বর থেকে খেলা হবে। এরপর ১৬ ডিসেম্বর প্রথম ওয়ান ডে ম্যাচ, ১৯ ডিসেম্বর দ্বিতীয় ওয়ান ডে এবং ২২ ডিসেম্বর তৃতীয় ওয়ান ডে ম্যাচ খেলা হবে। তারপর ২৬ ডিসেম্বর প্রথম টি-২০ ম্যাচ, ২৯ ডিসেম্বর দ্বিতীয় টি-২০ ম্যাচ এবং ৩০ ডিসেম্বর তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচ খেলা হবে। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একমাত্র টেস্টের জন্য ভারতীয় দল

স্মৃতি মান্ধানা (অধিনায়ক), শেফালি বর্মা, প্রতিকা রাওয়াল, হরমনপ্রীত কৌর, জেমাইমা রড্রিগেজ, হরলিন দেওল, রিচা ঘোষ (উইকেটকিপার), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), দীপ্তি শর্মা (সহ-অধিনায়ক), শ্রী চরণী, স্নেহ রানা, ক্রান্তি গৌড়, নন্দনী শর্মা, ঝিন্টিমণি কলিতা এবং সায়ালি সৎঘরে

 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় দল

স্মৃতি মান্ধানা (অধিনায়ক), শেফালি বর্মা, প্রতিকা রাওয়াল, হরমনপ্রীত কৌর, জেমাইমা রড্রিগেজ, হরলিন দেওল, রিচা ঘোষ (উইকেটকিপার), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), দীপ্তি শর্মা (সহ অধিনায়ক), শ্রী চরণী, বৈষ্ণবী শর্মা, ক্রান্তি গৌড়, নন্দনী শর্মা, ঝিন্টিমণি কলিতা এবং সায়ালি সৎঘরে

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল

স্মৃতি মান্ধানা (অধিনায়ক), শেফালি বর্মা (সহ-অধিনায়ক), জেমাইমা রড্রিগেজ, হরমনপ্রীত কৌর, নিকি প্রসাদ, রিচা ঘোষ (উইকেটকিপার), জি কমলিনী (উইকেটকিপার), অনুষ্কা শর্মা, দীপ্তি শর্মা, শ্রী চরণী, প্রে‌মা রাওয়াত, আমনজ্যোৎ কৌর, ক্রান্তি গৌড়, নন্দনী শর্মা, রেণুকা সিংহ ঠাকুর, অরুন্ধতী রেড্ডি এবং সায়ালি সৎঘরে

আরও পড়ুন: বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস মুশফিকুরের, এই কীর্তি সে দেশের আর কারও নেই



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *