রাঁচি: ভারতের দুঁদে ব্যাটসম্যান বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) বাড়িতে দীপাবলিতে এল নতুন অতিথি। ধনতেরাস ও দীপাবলির পবিত্র উপলক্ষে সে টাটা সিয়েরা গাড়ির ডেলিভারি পেয়ে গিয়েছে। বৈভব তার দুই ভাই এবং বাবা সঞ্জীব সূর্যবংশী ও মায়ের সঙ্গে শোরুমে যায়। সবাই মিলে টাটা সিয়েরা গাড়ির ডেলিভারি নেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
আসলে বৈভব সূর্যবংশীর পরিবার এই গাড়িটি কেনেনি। ২০২৬ সালের আইপিএলে সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন হওয়ার জন্য বৈভবকে এই গাড়ি দেওয়া হয়েছিল। তবে আইপিএল শেষ হওয়ার কয়েক মাস পরে সেই গাড়ির ডেলিভারি হয়েছে। গত আইপিএলে ২৩৭.৩১ স্ট্রাইক রেটে খেলার জন্য বৈভবকে এই ঝকঝকে গাড়ি দেওয়া হয়েছে।
গাড়ির ডেলিভারির সময়টাও ছিল স্পেশ্যাল। কারণ দীপাবলির বিশেষ দিনে তার আনন্দ দ্বিগুণ হয়ে গেল। ১৫ বছর বয়সী এই খেলোয়াড়ের জন্য এ বছরটি খুবই স্পেশ্যাল। ২০২৬ সালের আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে বৈভব। কিছুদিন পরই জুলাইয়ে টিম ইন্ডিয়ার হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় তার। আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে প্রথম ২ ম্যাচের জন্য বিহারের অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছে বৈভব। তার জন্য এ বছর অবিস্মরণীয় হয়ে রইল।
অরেঞ্জ ক্যাপ, সুপার স্ট্রাইকার-সহ একাধিক স্বীকৃতি
আইপিএলে বৈভব সূর্যবংশীকে ২৩৭.৩১ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিল। এছাড়া সে গত মরশুমে সর্বাধিক ৭৭৬ রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছিল। একটি শতরান ও পাঁচটি হাফসেঞ্চুরি সহ সে এই রান করেছিলেন। বৈভবই আইপিএলের ইতিহাসে অরেঞ্জ ক্যাপ জেতা সবচেয়ে কমবয়সী খেলোয়াড়।
তার সাফল্য এখানেই থেমে থাকেনি। একটি আইপিএল মরশুমে সর্বাধিক ছক্কা মারার রেকর্ডও বৈভবের দখলে। পুরো আইপিএল মরশুমে তার ব্যাট থেকে এসেছিল ৭২টি ছক্কা। ক্রিস গেলের রেকর্ড ভেঙেছে বৈভব, এক মরশুমে ৫৯টি ছক্কা মেরেছিলেন গেল।
বৈভব সূর্যবংশীর আইপিএল কেরিয়ার
এ পর্যন্ত নিজের ছোট্ট আইপিএল কেরিয়ারে বৈভব সূর্যবংশী ২৩ ম্যাচ খেলে ১০২৮ রান করে ফেলেছে। তার ব্যাটিং গড় ৪৪.৬৯ এবং স্ট্রাইক রেট ২২৮.৯৫। ভারতের এই তারকা ব্যাটসম্যান তার কেরিয়ারে এখনও পর্যন্ত চারের চেয়ে বেশি ছক্কা মেরেছে। বৈভব ৯৬টি ছক্কা ও ৮১টি চার মেরেছে।
আরও পড়ুন: বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস মুশফিকুরের, এই কীর্তি সে দেশের আর কারও নেই
