বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল নিয়ে তোলপাড় রাজধানী, চেন্নাই যাচ্ছেন রাহুল গান্ধী, মুম্বই যাচ্ছেন সনিয়া গান্ধী।কালই হবে বিল পেশ। গতকালই INDIA ব্লকে দেখা গিয়েছিল ভাঙন। DMK ও শরদ পাওয়ারের NCP-কে পাশে পেতে চেষ্টা কংগ্রেসের।

আরও পড়ুন, সোমবার দিল্লিতে গিয়ে NCPI সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী

মূলত, সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। সেদিনই লোকসভায় পুনর্বিন্যাস বিল আনবে মোদি সরকার। তার আগে এদিন সমাজমাধ্যমে বার্তা দিলেন নরেন্দ্র মোদি। অন্যদিকে, বিলের বিরোধিতায় বৈঠক করল ইন্ডিয়া ব্লক। তবে সেখানে দেখা গেল ভাঙনের ছবি। ইতিমধ্যে মোদি সরকারের বিলকে সমর্থন দিয়েছে ডিএমকে। যদিও বিজেপিকে নিশানা করেছেন রাহুল গান্ধী। 

আজই চেন্নাই যাচ্ছেন রাহুল গান্ধী, কথা বলবেন এম কে স্তালিনের সঙ্গে। গতকালই তারা তিনটি চার্টার্ড প্লেন বুক রেখেছিলেন। কংগ্রেসের শীর্ষ নের্তৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন, আজকে এই চার্টার্ড প্লেনগুলিতে চেন্নাই ও মুম্বই যাবেন। NCP-SCP-র প্রধান শরদ পাওয়ারের সঙ্গে দেখা করবেন সনিয়া ও মল্লিকার্জুন। কংগ্রেস নেতৃত্বে সঙ্গে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাত ৮টা নাগাদ ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শরদ পাওয়ারের সঙ্গে দেখা করার কথা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *