
আইনি বিবাহ সারলেন, অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। পেশায় মেরিন ইঞ্জিনিয়র সিদ্ধার্থ দত্তকে বিয়ে করলেন টলি নায়িকা।

তবে সিদ্ধার্থ দত্তের ছবি সোশ্যাল মিডিয়ায় এখনই প্রকাশ্যে আনতে চাননি মিমি। পাহাড়ে বসবে অভিনেত্রীর বিয়ের আসর। কলকাতায় আইনি বিয়ে সারার পরেই, পাহাড়ে পাড়ি দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন গোটা পরিবার।

আইনি বিবাহের দিন, বিশেষভাবে সেজেছিলেন মিমি। বলিউডি ধাঁচে মিমির সাজে ছিল অফ হোয়াইট আর সোনালি রঙের ছোঁয়া।

আইনি বিয়ের সাজে নজর কেড়েছে, মিমির গয়না। এমারেল্ড এবং মুক্তোর গয়না পরেছিলেন মিমি। হাত, কান এবং গলা ছাড়াও মাথার চুলেও বিশেষ ক্লিপ লাগিয়েছিলেন মিমি।

আইনি বিয়ের দিন হাতে বড় এমারেল্ডের আংটি পরেছিলেন মিমি। পাশাপাশি যে কলম দিয়ে সইসাবুদের বিয়ে সেরেছেন মিমি এবং সিদ্ধার্থ, সেই পেনটিতেও লাগানো ছিল এমারেল্ডের গয়না।

গোটা আইনি বিয়ের আসর খুব যত্ন করেই সাজিয়েছিলেন মিমি। উপস্থিত ছিলেন মুষ্ঠিমেয় আত্মীয় পরিজন এবং বন্ধুরা। তবে নিজের পাশাপাশি, মিমির এই রেজিস্ট্রির পেন এবং কাগজটিকেও এমারেল্ড দিয়ে বিশেষভাবে সাজিয়ে তোলার ভাবনা নজর কেড়েছে।

আইনি বিয়ের দিন সোনালি জরির কাজ করা শাড়ি পরেছিলেন মিমি। তবে কালিম্পংয়ের বিয়ের আসরে মিমি কেমন সাজবেন, প্রত্যেকের নজর রয়েছে সেই দিকেই।

আইনি বিয়ের সাজে লালের ছোঁয়া রাখেননি মিমি। বলিউডি ধাঁচে প্যাস্টেল থিমে নিজেকে থেকে শুরু করে, বিয়ের আসরও সাজিয়েছিলেন তিনি।

মাথায় একটি পোলকি ক্লিপ ব্যবহার করেছিলেন মিমি। খোলা চুলে সেটাই ছিল তাঁর একমাত্র সাজ। সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হয়েছে অভিনেত্রীর সাজের এই বিশেষত্ব।

সোনা যাচ্ছে, আগামী ৩ থেকে ৫ ডিসেম্বর কালিম্পংয়ে মিমির মামার বাড়িতে বিয়ের আসর বসবে। সাতপাক, সিঁদুর দান, মালাবদলেই সম্পন্ন হবে বিয়ের অনুষ্ঠান।
Published at : 29 Nov 2026 11:07 AM (IST)



