ওয়েলিংটন: চতুর্থ দিনের শুরু থেকেই দ্রুত গতিতে রান করার লক্ষ্যে ব্যাট করছিল ভারত। অংশুল কম্বোজ থেকে ঋষভ পন্থ, সকলেই হু হু করে রান তোলার চেষ্টা করেন। প্রথম সেশনে তো পাঁচের অধিক রান রেটে রান তোলে ভারত। নিজের জাতীয় দলে কামব্যাকে অনবদ্য সেঞ্চুরি হাঁকান পন্থ। তবে সেই দ্রুত গতিতে রান করার লক্ষ্যেই আউট হতে হল ধ্রুব জুরেলকে। ৭৮ রানে থামল তাঁর ইনিংস। ইনিংসের চতুর্থ ব্য়াটার হিসাবে তিনি শতরান হাতছাড়া করলেন। আর জুরেল আউট হতেই ঘোষণা করল ভারত।
অবশ্য় ওয়েলিংটনে রানের পাহাড়ে গড়ে ফেলেছে ভারত। নয় উইকেটে ৭২০ রানে ইনিংস শেষ করল টিম ইন্ডিয়া। কিউয়িদের প্রথম ইনিংসের দ্বিগুণেরও বেশি রান করল শুভমন গিলের দল। ভারতের লিড ৩৫২ রান। কিউয়দের এই ম্যাচ জেতা আর সম্ভব নয় বলে ধরে নেওয়াই যায়। কিন্তু ভাল ব্যাটিংয়ের পর ম্যাচ জিততে ভারতকে এরপর ভাল বোলিংও করতে হবে। নিউজ়িল্যান্ডকে অল আউট করতে যশপ্রীত বুমরাদের কাছে দেড় দিন মতো সময় রয়েছে। এর মধ্যে বুমরারা কী করেন, সেইদিকে কিন্তু এবার সকলের নজর।
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)
