সপ্তাহের শুরু থেকেই উৎসবের আবহ। তার মধ্যেই জীবনের বিভিন্ন ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের। কারও সামনে খুলতে পারে নতুন কর্মসংস্থানের দরজা, কেউ আবার ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনায় সাফল্য পেতে পারেন। জ্যোতিষ গণনা অনুযায়ী, তুলা ও বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহে কর্মজীবন এবং পারিবারিক ক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক ইঙ্গিত রয়েছে। তবে ব্যক্তিগত জীবনে কিছুটা সতর্ক থাকতে হবে। দেখে নিন বিস্তারিত।

তুলা রাশির সাপ্তাহিক রাশিফল

এই সপ্তাহে তুলা রাশির জাতক-জাতিকাদের সবচেয়ে বড় শক্তি হবে তাঁদের ব্যক্তিত্ব ও সুন্দর ব্যবহার। কর্মক্ষেত্রে সহকর্মী এবং ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে আপনার আচরণ ইতিবাচক প্রভাব ফেলবে। সপ্তাহ যত এগোবে, কাজের ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনাও তত বাড়বে। নিজের ব্যবসা নিয়ে নতুন কোনও পরিকল্পনা থাকলে সেটি বাস্তবায়নের কথা ভাবতে পারেন। বিশেষ করে নতুন দোকান, বুটিক কিংবা অন্য কোনও ব্যবসায়িক উদ্যোগ শুরু করার জন্য সময়টি অনুকূল হতে পারে। আগে থেকেই বাজারে পরিচিতি থাকলে তার সুফলও পাবেন। ব্যবসা বাড়ানোর জন্য নতুন লোক নিয়োগের পরিকল্পনাও ফলপ্রসূ হতে পারে। চাকরিপ্রার্থীদের জন্যও আশার খবর রয়েছে। ভাল কোনও প্রতিষ্ঠানে কাজের সুযোগ আসতে পারে। ইন্টারভিউ দিয়ে থাকলে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা বিপণন বা গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগের কাজ করেন, তাঁদের বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার সম্ভাবনা প্রবল। অন্যদিকে, পরিবারেও উৎসবের আনন্দ বজায় থাকবে। বাড়ির সদস্যদের সঙ্গে পোশাক, প্রসাধনী ও প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটায় ব্যস্ত থাকতে পারেন। সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রেও অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। বাড়িতে বিয়ে বা অন্য কোনও শুভ অনুষ্ঠান আয়োজনের আলোচনা শুরু হতে পারে।

বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল

বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কাছে এই সপ্তাহে সাফল্য আসবে কিছুটা পরিশ্রমের বিনিময়ে। কর্মক্ষেত্রে সব কিছু পরিকল্পনামাফিক নাও চলতে পারে। ব্যবসায়িক প্রতিযোগিতা কিংবা আড়ালে থাকা বিরোধীদের কারণে সাময়িক সমস্যা তৈরি হতে পারে। তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি ভালভাবে বুঝে নেওয়া প্রয়োজন। তবে সপ্তাহের শেষ ভাগে পরিস্থিতি অনেকটাই অনুকূলে আসতে পারে। ব্যবসা শুরু করার ইচ্ছা থাকলে পরিকল্পনা এগিয়ে নিয়ে যেতে পারেন। নতুন সংস্থা বা দোকান খোলা কিংবা পুরনো ব্যবসাকে আরও বড় করার ক্ষেত্রে সময়টি ইতিবাচক। পরিকল্পিতভাবে বিনিয়োগ করতে পারলে ভবিষ্যতে ভাল লাভের সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত জীবনে অবশ্য কিছুটা মন খারাপ হতে পারে। ঘনিষ্ঠ কোনও বন্ধুর কাছ থেকে প্রয়োজনের সময়ে সাহায্য না-ও পেতে পারেন। তবে অন্যের উপর নির্ভর না করে নিজের চেষ্টাতেই সমস্যার সমাধান করবেন। চাকরির ক্ষেত্রে মার্কেটিং ও টার্গেট-নির্ভর পেশায় যুক্ত ব্যক্তিদের জন্য ভাল খবর রয়েছে। নির্ধারিত কাজ সময়ের মধ্যে শেষ করতে পারবেন। আপনার পারফরম্যান্সে খুশি হতে পারেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। উৎসব উপলক্ষে পরিবারের সঙ্গে কেনাকাটার পরিকল্পনা থাকবে। দামি জিনিসপত্র কেনা থেকে শুরু করে গাড়ি বা সম্পত্তিতে বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Source link

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *