Last Updated:
Roshna Ann Roy Subscription: মালয়ালম অভিনেত্রী রোশনা অ্যান রায় (Roshna Ann Roy) ইনস্টাগ্রামে Paid সাবস্ক্রিপশন পরিষেবা চালু করেছেন। এই ফিচারের মাধ্যমে তাঁর অনুগামীরা নির্দিষ্ট অর্থের বিনিময়ে বিভিন্ন কনটেন্ট দেখার সুযোগ পাবেন। অভিনেত্রী মাসিক সাবস্ক্রিপশন ফি ৩৯০ টাকা ধার্য করেছেন বলে জানা গিয়েছে।
কোচি: সাবস্ক্রিপশন ফিচার চালু করলেন মালয়ালি অভিনেত্রী রোশনা অ্যান রায় (Roshna Ann Roy)৷ তাঁর অভিনয়ের ঝুলিতে খুব বেশি ছবি নেই । এক চোখের ইশারাতেই নজর কেড়েছিলেন তিনি। ওমর লুলু পরিচালিত ছবি ‘ওরু আদার লাভ’-এর (Oru Adaar Love) মাধ্যমেই রোশনা অ্যান রায় নামে এই অভিনেত্রীকে মালয়ালম সিনেমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর হাতে গোনা কয়েকটি ছবিতে অভিনয় করার পর তাঁকে বেশি সক্রিয় দেখা যায় তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডলে। মালয়ালি ছবির আরও অনেক অভিনেত্রীর মতো রোশনাও ইতিমধ্যে ইনস্টাগ্রামের সাবস্ক্রিপশন ফিচার চালু করেছেন।
স্বাভাবিক লুকে রোশনা: উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে নজর কাড়া মালয়ালম অভিনেত্রী হানি রোজ এবং আন্না রেশমা রাজনের মতো তারকারা ইনস্টাগ্রামে বেশ সক্রিয়। জিমে গিয়ে স্লিম-ফিট চেহারার দিকে পা বাড়ানোর পরিবর্তে, মালয়ালি সুন্দরীর প্রচলিত ধারণার সঙ্গে মানানসই স্নিগ্ধ সৌন্দর্য বজায় রেখেছেন এই দুই অভিনেত্রী। রোশনাও অত্যন্ত ‘ছাপোষা লুক’-এই সিনেমায় পা রেখেছিলেন। যদিও তাঁকে খুব বেশি ছবিতে দেখা যায়নি, তবুও সাবস্ক্রিপশন ফিচারে রোশনাকে ভোলেননি তাঁর অনুরাগীরা।
মাত্র চার দিনেই সাবস্ক্রাইবারের সংখ্যা এক হাজার: এই ফিচার চালু করার এক সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই রোশনাকে তাঁর পেজে সাবস্ক্রাইব করেছেন ১,৫০০-রও বেশি মানুষ। মাত্র চার দিনের মধ্যে এক হাজার মানুষ তাঁর পেজে যোগ দেওয়ায় একটি পোস্টের মাধ্যমে তাঁদের ধন্যবাদও জানিয়েছিলেন রোশনা। বর্তমানে এই ফিচারের জন্য মোট ছয়টি পোস্ট ব্যবহার করেছেন রোশনা অ্যান। সাবস্ক্রিপশন চালু করার কথা জানানোর পরই একজন মন্তব্য করেন, ‘‘এ তো সেই আদার লাভের টিচার, তাই না?’’ এই মন্তব্য থেকেই স্পষ্ট, সেই সময় থেকেই ওই ব্যক্তি রোশনাকে লক্ষ্য করেছিলেন।
অভিনেত্রী, মেকআপ আর্টিস্ট, ডিজাইনার: রোশনা অ্যান রায় যে শুধু অভিনেত্রী নন, তা তাঁর ইনস্টাগ্রাম বায়োতেই উল্লেখ রয়েছে। মেকআপ আর্টিস্ট এবং ডিজাইনার হিসেবেও কাজ করেন কেরলের ওয়ানাড়ের এই বাসিন্দা। কোচিতে বিয়ের পোশাক গ্রাহকদের পছন্দ ও চাহিদা অনুযায়ী তৈরি করে দেওয়ার জন্য একটি বুটিকও পরিচালনা করেন রোশনা অ্যান রায়। তিন বছর আগে অভিনেতা বিজয় সেতুপতির জন্য পোশাক ডিজাইন করতে পেরে নিজের আনন্দের কথা একটি ইনস্টাগ্রাম ফটো পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন রোশনা অ্যান। তাঁর পেজে মোট ১,৭৪১টি পোস্ট রয়েছে। রোশনাকে ফলো করেন ২.৬২ লক্ষ মানুষ।

বিবাহবিচ্ছেদ এবং তার পরবর্তী জীবন: গত বছর ব্যক্তিগত একটি ঘটনার কারণেও সংবাদ শিরোনামে এসেছিলেন রোশনা। পাঁচ বছরের দাম্পত্য জীবনের পর প্রাক্তন স্বামী কিচু টেলাসের সঙ্গে বিচ্ছেদ হয়েছিল রোশনর। কিচু মালয়ালম সিনেমায় বেশ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন। ‘অজগজান্তরম’ ছবির চিত্রনাট্যকারও তিনি। এখনও পর্যন্ত নিজের পরবর্তী সিনেমা সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেননি রোশনা।
রেকর্ড ভাঙতে পারবেন রোশনা? এক মাসের সাবস্ক্রিপশনের জন্য ৩৯০ টাকা করে নিচ্ছেন রোশনা অ্যান। সেখানকার সবচেয়ে বেশি সংখ্যক সাবস্ক্রাইবারের রেকর্ড গড়া ‘পার্পল’ নামে পরিচিত অশ্বিনীর রেকর্ড ভাঙতে পারবেন কি না, তা নিয়ে কমেন্ট সেকশনে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে।

