মার্কিন যুক্তরাষ্ট্র : গ্রেফতার হয়েছে গ্যাংস্টার হ্যারি বক্সার। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং চালাত এই যুবক। শনিবার তাকে গ্রেফতার করা হয়েছে। একাধিক মামলা রুজু হয়েছে ধৃতের বিরুদ্ধে। খুন, হুমকি দেওয়া, তোলাবাজি সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। হ্যারি বক্সার – লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এই সদস্য আগে দাবি করেছিল, মুম্বইতে পরিচালক রোহিত শেট্টির বাড়ির বাইরে যে গুলি চলেছিল, তার পিছনে ছিল সে। হ্যারির বিরুদ্ধে আরও অভিযোগ, বলিউডের অনেককেই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এবং অডিও মেসেজ পাঠিয়ে হুমকি দিয়েছে সে। কয়েকদিন আগেই মার্কিং যুক্তরাষ্ট্রে গ্রেফতার করা হয়েছিল গ্যাংস্টার হিমাংশু ভাউ এবং নীরজ ফরিদপুরিয়া নামের দুই কুখ্যাতকে। তারপর এবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হ্যারি বক্সারকে গ্রেফতার করা হয়েছে। 

গুলি চলেছিল রোহিত শেট্টির বাড়ির সামনে, কী হয়েছিল তারপর ? 

মুম্বইতে রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলি চলার পর একাধিক অডিও ছড়িয়ে পড়েছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সব বার্তাতেই বলিউডের পরিচালককে ভয় দেখানো হয়েছিল। গ্যাংয়ের কাজে রোহিত ‘নাক গলাচ্ছেন’ এই অভিযোগই তোলা হয়। একটি অডিও মেসেজে একজন আরজু বিষ্ণোই নামে নিজের পরিচয় দিয়েছিল। সেখানেই ওই আরজু নাম নিয়েছিল হ্যারি বক্সার এবং শুভম লোনকরের এবং এই গুলি চালানোর দায় স্বীকার করেছিল। অডিও মেসেজে বলা হয়েছিল এই হামলা একটা ছোট ট্রেলার মাত্র। গ্যাংয়ের শত্রুদের যাঁরা সমর্থন করবেন, তাঁদের জন্য ফলাফল আরও ভয়ঙ্কর হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল অডিও মেসেজে। ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ হত্যার ঘটনায় নাম জড়িয়েছিল বলিউড অভিনেতা সলমন খানের। অভিযোগ এই শিকারে ভূমিকা ছিল অভিনেতার। বহু বছর পেরিয়ে গেলেও মামলা চলছে। এই ঘটনার পর থেকেই প্রকাশ্যে সলমন খানের বিরুদ্ধে শত্রুতা ঘোষণা করেছিল লরেন্স বিষ্ণোই। বর্তমানে সবরমতী জেলে রয়েছে এই লরেন্স বিষ্ণোই। 



Source link

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *