হরিয়ানা, ফরিদাবাদ : আত্মীয়ের বিয়েতে সিঙ্গাপুর থেকে ভারতে এসেছিলেন ব্যবসায়ী। কিন্তু পারিবারিক অনুষ্ঠানে এসে মর্মান্তিক পরিণতি হয়েছে ওই ব্যক্তির। সিঙ্গাপুরের সিনিয়র প্রযুক্তি ব্যবসায়ী ভাইপোর বিয়েতে এসেছিলেন হরিয়ানার ফরিদাবাদে। গাড়ি পার্কিং নিয়ে প্রতিবেশীর সঙ্গে বচসা হয় তাঁর। এরপরেই ওই প্রতিবেশী গুলি চালান বলে খবর। অভিযোগ, ১৫ রাউন্ড গুলি চালিয়েছেন ওই প্রতিবেশী। ৯ বার গুলি লাগে সিঙ্গাপুর থেকে আসা ব্যক্তির। নিজের লাইসেন্স পিস্তল থেকেই ওই প্রতিবেশী গুলি চালিয়েছেন বলে খবর। দুই বাড়ির মাঝে রয়েছে একটি ‘কমন স্পেস’। দুই পরিবারই সেটি ব্যবহার করেন। সেখানে গাড়ি রাখা নিয়েই শুরু হয়েছিল ঝামেলা। আর তার থেকেই ঘটে গিয়েছে এত বড় ঘটনা। পুলিশ জানিয়েছে, সিঙ্গাপুর থেকে আসা ওই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। জানা গিয়েছে, মৃতের নাম পরমজিৎ ধনখড়। ভারতীয় প্রযুক্তি সংস্থা টেক মহিন্দ্রার এশিয়ার কাজকর্ম দেখাশোনা করতেন তিনি। বর্তমানে একটি ভিয়েতনামের সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন তিনি, এমনটাই জানা গিয়েছে। 

 



Source link

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *