নাগপুর : ডাক্তারকে হেনস্থা করেছেন পুলিশকর্মী এবং তাঁর ছেলে। গত ৪ নভেম্বর এই ঘটনা ঘটেছে নাগপুরের Indira Gandhi Government Medical College and Hospital – এ। এই সরকারি হাসপাতাল Mayo Hospital নামেই পরিচিত। জানা গিয়েছে, এই হাসপাতালের রেসিডেন্ট ডাক্তাররা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে বসবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। কারণ তাঁদেরই এক সহকর্মীকে হেনস্থা করেছেন পুলিশের এক হেড কনস্টেবল এবং তাঁর ছেলে। 

জানা গিয়েছে, ওই পুলিশকর্মী তাঁর ছেলেক নিয়ে হাসপাতালে এসেছিলেন এবং দাবি করেছিলেন যে সঙ্গে সঙ্গে তাঁর ছেলের চিকিৎসা করতে হবে। সেই সময় হাসপাতালের যে রেসিডেন্ট ডাক্তার পুলিশকর্মীর ছেলেকে পরীক্ষা করেছিলেন, তিনি জানান যে চোট গুরুতর কিছু নয়, সামান্যই। বাড়ি নিয়ে গিয়ে সাধারণ ড্রেসিং করলেই হবে। এরপরেই চিকিৎসকের সঙ্গে বচসা শুরু হয় পুলিশের হেড কনস্টেবল ও তাঁর ছেলের। মুখের কথা তর্কাতর্কি নিমেষেই পরিণত হয় হাতাহাতিতে। অভিযোগ, ওই রেসিডেন্ট ডাক্তারকে খুব জোরে ধাক্কা মেরে সরিয়ে ফেলে দেওয়া হয় হাসপাতালেরই একটি বিছানায়। 

তোলাবাজির প্রতিবাদ করায় দলেরই একাংশের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ, গ্রেফতার হয়নি কেউই, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ BJP বিধায়ক 

সিসিটিভিতে ধরা পড়েছে সবটাই। সেই ফুটেজ আবার ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, পুলিশের হেড কনস্টেবল এবং তাঁর ছেলে হাসপাতালের ওয়ার্ডের ভিতরে থাকা চিকিৎসকের সঙ্গে তর্ক করছেন। পাশেই ভর্তি রয়েছেন আরও অনেক রোগী। তারপর দেখা যায় বাবা-ছেলে মিলে কার্যত ধাক্কা মেরে ওই চিকিৎসককে সরিয়ে হাসপাতালের একটি বিছানার উপর একপ্রকার ঠেকে ফেলে দেন। এরপরেও চলতে থাকে বচসা। হাসপাতালের নিরাপত্তারক্ষীরা এসে পুলিশকর্মী ও তাঁর ছেলেকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান। 

সূত্রের খবর, ওই পুলিশ অফিসার এই কারণেই রেগে গিয়েছিলেন কারণ চিকিৎসক তাঁর ছেলেকে ছেড়ে তুলনায় বেশি অসুস্থ একজন রোগীকে দেখছিলেন। এই ঘটনায় নাগপুরের এই হাসপাতালের Maharashtra Association of Resident Doctors (MARD) অভিযোগ করেছে যে, পুলিশ আধিকারিক এবং তাঁর ছেলে দু’জনে মিলেই ওই চিকিৎসকের হেনস্থা করেছেন। দু’পক্ষই অভিযোগ দায়ের করেছে এই ঘটনায়। আর তার ভিত্তিতে পুলিশের তরফে রুজু হয়েছে মামলা। 

রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন পুলিশের এই পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, পুলিশ আধিকারিক এবং তাঁর ছেলের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, বরং আক্রান্ত চিকিৎসকের বিরুদ্ধেই মামলা করা হয়েছে। তারা চিকিৎসকের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলি প্রত্যাহার করার এবং একই সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করার ও হেড কনস্টেবলকে বরখাস্ত করার দাবি জানিয়েছে। Mayo Hospital – এর রেসিডেন্ট ডাক্তাররা হুঁশিয়ারি দিয়েছেন যে, তাঁদের দাবি পূরণ না হলে তাঁরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করবেন। 



Source link

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *