আল আমিরাত: ক্রিকেট মাঠে যখনই ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্যাচ হয়, তখন উত্তেজনা চরমে পৌঁছে যায়। সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা এই দুই দেশের ম্যাচের দিকে নজর রাখেন। সেটা আন্তর্জাতিক ক্রিকেটের লড়াই হোক, এ দলের হোক বা অনূর্ধ্ব ১৯ পর্বে।
রবিবার অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে (Under 19 Asia Cup) ভারত এবং পাকিস্তান – দুই দল মুখোমুখি হয়েছিল। ম্যাচটি আল আমিরাত ক্রিকেট মাঠে (Al Amerat Cricket Ground) খেলা হয়। ম্যাচটি প্রত্যাশামতোই হাড্ডাহাড্ডি হয়েছিল, কিন্তু শেষ হাসি চোলা ছিল পাকিস্তানের জন্য।
দীপাবলিতে ভারতের হার ভারতীয় ক্রিকেটপ্রেমীদের বড় ধাক্কা দিয়েছে। ঘটনা হচ্ছে, গত কয়েক বছর ধরে দুই দেশের মধ্যে একতরফা ম্যাচই হয়ে এসেছে। ভারত সহজেই পাকিস্তান দলকে হারিয়ে এসেছে। কিন্তু ৮ নভেম্বর হামজ়া জাহুর (Hamza Zahoor) সেঞ্চুরি ভারতীয় দলের হাত থেকে জয় ছিনিয়ে নেয়।
ভারতীয় দল এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৬.৩ ওভারে ২০৯ রানে অল আউট হয়ে যায়। ভারতের হয়ে অর্জুন রাজপুত (Arjun Rajput) ৮৫ বলে ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এর জবাবে ভারতীয় বোলাররা দারুণ শুরু করেন। এক সময় পাকিস্তান মাত্র ৬১ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে। মনে হচ্ছিল ভারতীয় দল সহজেই এই ম্যাচ জিতে নেবে, কিন্তু পাকিস্তানের হয়ে সাত নম্বরে ব্যাট করতে নামা উইকেটকিপার-ব্যাটার হামজা জাহুর ১০৮ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলে পাকিস্তানকে জয় এনে দেন। ১১ বল বাকি থাকতে পাকিস্তান ৩ উইকেটে ম্যাচ জিতে নেয়।
২০৮ রানের পুঁজি নিয়ে ফিল্ডিং করতে নেমে ভারত পাকিস্তানের টপ অর্ডারকে অল্প রানের মধ্যে ধসিয়ে দেয়। উসমান খান ১৬, জাহাঙ্গির বিলাল ৫, আব্দুল কাদির ২০, আমেদ হুসেন ৮ এবং অধিনায়ক ফারহান ইউসুফ ২ রান করে আউট হন।
১৫তম ওভারেই ৬১ রানে পাকিস্তানের ৫ উইকেট পড়ে যায়। এরপর ছয় নম্বরে নেমে হাসানাইন আব্বাস দার ৬৭ বলে ৩৮ এবং হামজা জাহুর ১০৮ বলে ১০০ রানের ইনিংস খেলেন। দু’জনে ষষ্ঠ উইকেটে ১০৭ রানের জুটি গড়েন। হাসানাইন আব্বাস দার আউট হয়ে গেলেও হামজা জাহুর অপরাজিত ইনিংস খেলে পাকিস্তানকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।
ভারতের হয়ে বল হাতে মানাল চৌহান (Manal Chauhan) ৩ উইকেট নেন। অন্যদিকে মোহিত উলওয়া (Mohit Ulwa) নেন দুই উইকেট। এছাড়া ঈশান সুদ (Ishan Sood) এবং কাব্য পটেল (Kavya Patel) একটি করে উইকেট নেন।
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ার যুগে ভাইরাল! কবে শুরু হয় শান্তিপুরের বামাকালীর বিখ্যাত নাচ? অজানা কাহিনি
