লিঙ্কন: গত ম্য়াচে শতরান হাঁকিয়েছিলেন তিনি, তৃতীয় বেসরকারি টেস্টের প্রথম ইনিংসে ফের একবার জ্বলে উঠল ভারত ‘এ’ দলের অধিনায়ক ধ্রুব জুরেলের (Dhruv Jurel) ব্যাট। তাঁর পাশাপাশি তিলক বর্মা (Tilak Varma) এবং ওয়াশিংটন সুন্দরও (Washington Sundar) হাঁকালেন হাফসেঞ্চুরি। বিরাট রান তোলার পরে দিনের শেষবেলায় চোট সারিয়ে কামব্যাক ঘটানো প্রসিদ্ধ কৃষ্ণ জোড়া উইকেট নেন। ফলে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষেও নিউজ়িল্যান্ড ‘এ’-র বিরুদ্ধে ভারত ‘এ’-র (IND A vs NZ A) দাপট অব্যাহত রইল।

এদিন দুই উইকেটে ২২৭ রান থেকে নিজেদের ইনিংস শুরু করে ভারত ‘এ’ দল। ৭৭ রানে ব্যাটিংরত সাই সুদর্শন শতরানের পথে অগ্রসর হচ্ছিলেন। তবে তিনি গত রাতের স্কোরের সঙ্গে ১১ রানের বেশি যোগ করতে পারেননি। ৮৮ রানে জ্যাক গিবসনের শিকার হন তিনি। তবে তাঁর সঙ্গী জুরেল নিজের ফর্ম অব্যাহত রেখে অর্ধশতরা পূরণ করেন। কিন্তু ৫৪ রানে এক শর্ট বলে তাঁকে সাজঘরে ফিরতে হয়। এরপরে জোট বাঁধেন পন্থের পরিবর্তে এই ম্যাচে সুযোগ পাওয়া তিলক বর্মা এবং ভারতীয় টেস্ট দলের অন্যতম তারকা রবীন্দ্র জাডেজা। চার উইকেটে ৩৩১ রানে লাঞ্চ যায় ভারত ‘এ’। 

আরও পড়ুন:- শীঘ্রই রওনা দেবেন নিউজ়িল্যান্ডে, কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্টের আগেই ফিট হয়ে যাবেন পন্থ? 

তিলক ও জাডেজা মিলে দ্বিতীয় সেশনে ভারতের স্কোর ৩৫০-র গণ্ডি পার করান। তবে ঠিক তারপরেই জাডেজা সাজঘরে ফেরেন। এরপরে ষষ্ঠ উইকেটে তিলক এবং ওয়াশিংটন সুন্দর, দুই বাঁ-হাতি ব্যাটার মিলে পাল্টা লড়াই শুরু করেন। দুইজনে জমাটি পার্টনারশিপ গড়েন। তিলক দেখতে দেখতেই অর্ধশতরান পূরণ করে ফেলেন। সত্যি বলতে কিউয়ি ‘এ’ দলের ডানরু ফার্নস এবং জ্যারোড ম্যাকয় চোটের কবলে পড়ায় বোলিং করতে পারেননি এবং তাতে তিলকদের খানিক সুবিধাই হয়।

চা পানের বিরতির পর ভারত ৪০০ রানের গণ্ডি পার করে। তিলক ফক্সক্রফটকে ছক্কাও হাঁকান। তিলক ও সুন্দর শতরানের পার্টনারশিপ গড়েন। ভারত ৪৫০ রানের গণ্ডি পার করে এবং সুন্দরও অর্ধশতরান হাঁকান। এরপরেই ভারত ইনিংস ঘোষণা করে। দুরন্ত ব্যাটিং করা তিলক ৮১ রানেই অপরাজিত থেকে যান। পাঁচ উইকেটে ৪৬৪ রানে ইনিংস ঘোষণা করে ভারত।

এই ম্যাচে সিনিয়র দলের নিয়মিত তারকা ফাস্ট বোলারদ্বয় যশপ্রীত বুমরা এবং প্রসিদ্ধ কৃষ্ণদের কামব্যাক ঘটায় ভারতীয় বোলিংয়ের দিকে সকলের বিশেষ নজর ছিল। দুইজনে নতুন বলে দুরন্ত বোলিং করেন। তবে সাফল্য পান প্রসিদ্ধ। তিনিই নিউজ়িল্যান্ড ‘এ’ দলকে জোড়া ধাক্কা দেন। দিনের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর দুই উইকেটের বিনিময়ে ৩৬ রান। আপাতত ৪২৮ রানে পিছিয়ে রয়েছে কিউয়ি ‘এ’ দল। 

      



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *