নয়াদিল্লি: প্রাথমিকভাবে আট দলের টুর্নামেন্ট হিসাবে শুরু হলেও, দিন প্রতিদিন আইপিএলের (Indian Premier League) জনপ্রিয়তা বেড়েছে এবং তার সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে উপার্জন এবং দলের সংখ্যা। বিগত পাঁচ মরশুম ধরে আইপিএলে পাকাপাকিভাবে ১০ দল অংশগ্রহণ করছে। তবে শীঘ্রই নাকি সেই সংখ্যাটা বাড়তে পারে।

Mint-র রিপোর্ট অনুযায়ী বিসিসিআই (BCCI) নাকি ২০২৮ সাল থেকে আইপিএলে অন্তত আরও দুই ফ্র্যাঞ্চাইজ়ি যুক্ত করার কথা ভাবছে। এই বিষয়ে আলাপ আলোচনা একেবারেই প্রাথমিক পর্যায়ে চললেও, শোনা যাচ্ছে পুণে এবং বঢোদরা নিজেদের আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ি পেতে পারে। এই ফ্র্যাঞ্চাইজ়ির সংখ্যা বাড়ানোর সালটি আবার আইপিএলের নতুন মিডিয়া স্বত্ব বিক্রির সাইকেলের শুরুতেই হতে পারে বলে খবর। ২০২৮ সাল থেকে ২০৩২ সাল পর্যন্ত নতুনভাবে আইপিএলের মিডিয়া স্বত্ব বিক্রি হবে। সেই ২০২৮ সাল থেকেই আইপিএল ১০-র বদলে ১২ দলের হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *