লন্ডন: এই প্রজন্মের সর্বসেরা আন্তর্জাতিক ব্যাটার কে? সিংহভাগ ক্ষেত্রেই উত্তরটা সম্ভবত বিরাট কোহলিই (Virat Kohli) হবেন। তবে সেই সেরা ব্যাটাররাও অনেক ক্ষেত্রেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যান, ভুল ত্রুটি করেন। কিন্তু বর্তমান ক্রিকেটে খেলোয়াড়দের আধিপত্য এবং কোহলির মাপকাঠির কথা মাথায় রেখে তাঁর ভুলটা ধরিয়ে দিতেও অনেক কোচ ভয় পান বলে দাবি করলেন প্রাক্তন ভারতীয় কোচ।

দিনকয়েক আগে পর্যন্ত রায়ান টেন দুশখাতে (Ryan Ten Doeschate) ভারতের সহকারী কোচ ছিলেন। তিনি অতীতের স্মৃতিচারণ করে কোহলির অস্ট্রেলিয়ায় শেষ টেস্ট সফরের একটি ঘটনার কথা জানান। সেখানে বারংবার কোহলি অফস্টাম্পের বাইরের বল মারতে গিয়ে আউট হচ্ছিলেন। একই ভুল বারংবার হচ্ছে দেখে সিরিজ়ের চতুর্থ টেস্টে শেষমেশ টেন দুশখাতে কোহলির সঙ্গে কথা বলেন। তাঁর মতে একজন শীর্ষস্তরের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেটারের সঙ্গে তাঁর টেকনিকে খামতির বিষয়ে কথা বলাটা সহজ নয়। পাশাপাশি ক্রিকেটে খেলোয়াড়দের দাপটের জেরেও অনেক সময় সিনিয়র ক্রিকেটাররা ভুল করলে কেউ তাঁদের কিছু বলেন না। 

আরও পড়ুন:- শীঘ্রই রওনা দেবেন নিউজ়িল্যান্ডে, কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্টের আগেই ফিট হয়ে যাবেন পন্থ? 

টেন দুশখাতে সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘অনেক কোচই এমন জায়গায় এগিয়ে আসতে ইতস্তত বোধ করেন কারণ এক্ষেত্রে মনে হতেই পারে যে তুমি নিজের স্থানের মাহাত্ম্য বোঝাতে জোর করে জিনিসপত্র বলার চেষ্টা করছ বা তাতে ব্যাঘাত ঘটাচ্ছ। তাই সবসময় কোনও ভুল শুধরানোর হলে বিষয়টা বুঝেশুনে করতে হয়, একটা ভারসাম্য বজায় রাখতে হয়, যাতে হীতের বিপরীত না হয় বা খেলোয়াড়রা যেন কনফিউজ় না হয়ে যায়।’ 

টেন দুশখাতের দাবি তিনি সত্যি বলতে ভয় পাওয়া কোচেদের মতো একেবারেই নয় এবং তাঁর পরামর্শ পেয়ে কোহলি বরং খুশিই হয়েছিলেন। ‘নিজের সঠিক মতামত জানালে অপরে কী ভাববে, সেই ভাবনাচিন্তা করে চুপ থাকার ব্যক্তি আমি নই। অস্ট্রেলিয়ায় কোহলি ড্রাইভ মারতে গিয়ে সমস্যায় পড়ছিল, ব্যাটের কাণায় বল লাগিয়ে আউট হচ্ছিল। শেষমেশ আমি চতুর্থ টেস্টের সময় ওঁর সঙ্গে কথা বলি। ওঁ গোটা বিষয়টা দারুণভাবে নেয়। মনে হয় ওঁ কাউকে এ বিষয়ে কথা বলবে বলে খুঁজছিলই। বিরাট কোহলির মতো খেলোয়াড়ের ভুল ধরিয়ে দেওয়াটা অনেক সময়ই কোচ হিসাবে ভয়ঙ্কর হতে পারে। তবে আমার মনে হয় সঠিক তথ্য় দেওয়া এবং কীভাবে তুমি বিষয়টা বোঝাচ্ছ বা বলছ, সেটার উপর অনেক কিছু নির্ভরশীল।’ দাবি প্রাক্তন কোচের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *