নয়াদিল্লি: শিলাবৃষ্টির জেরে বিমানবন্দরে নামতে পারল না যাত্রীভর্তি Flydubai বিমান। নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে নামার কথা ছিল বিমানটির। কিন্তু মুহুর্মুহু শিলাবৃষ্টির জেরে বিমানবন্দরটি অবতরণের অনুপযুক্ত হয়ে উঠেছিল সেই অবস্থায় জরুরি ভিত্তিতে বিমানটিকে উড়িয়ে আনা হল ভারতের উত্তরপ্রদেশে। শেষ পর্যন্ত লখনউ বিমানবন্দরে অবতরণ করেছে বিমানটি। (Flydubai Plane Diverted)
Flydubai FZ539 বিমানটিতে ১৬১ জন যাত্রী সওয়ার ছিলেন। দুবাই থেকে কাঠমান্ডু আসছিল বিমানটি। বুধবার দুপুর ৩টে নাগাদ কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু শিলাবৃষ্টির দরুণ সেখানে নামা সম্ভব হচ্ছিল না। সেই অবস্থায় মুখ ঘুরিয়ে লখনউ আনা হয় বিমানটিকে। শেষ পর্যন্ত সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে লখনউয়ের চৌধরি চরণ সিংহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। (Flydubai Flight in Hailstorm)
আরও পড়ুন: জগদীপ ধনকড় হাসপাতালে ভর্তি, নিয়ে যাওয়া হয়েছে AIIMS-এ
এদিন লখনউতে নিরাপদেই অবতরণ করে বিমানটি। সেখানে সবরকমের সহযোগিতা করা হয় বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে। বিমানবন্দরের তরফে বিবৃতি জারি করে বলা হয়, ‘শিলাবৃষ্টির দাপটে কাঠমান্ডু বিমানবন্দরের রানওয়ে অবতরণের জন্য় অনুপযুক্ত হয়ে পড়েছিল। সেই অবস্থায় Flydubai FZ539 বিমানটিকে লখনউয়ে নামার ব্যবস্থা করে দেওয়া হয়’।
বেশ কিছু ক্ষণ লখনউ বিমানবন্দরে দাঁড়িয়েছিল বিমানটি। সেখানে নিয়ম মেনে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়। এর পর বিকেল ৪টে বেজে ৩৬ মিনিটে লখনউ বিমানবন্দর ছাড়ে Flydubai বিমানটি। আবারও কাঠমান্ডুর দিকে রওনা দেয়। সেই মতো সবরকম সহযোগিতা জোগানো হয়েছিল বলে জানিয়েছেন লখনউ বিমানবন্দর কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ২৪ ঘণ্টা মাটির নীচে চাপা, জীবন্ত উদ্ধার ১১ মাসের শিশু, গ্রেফতার বাবা
কাঠমান্ডু থেকে যখন মুখ ঘুরিয়ে লখনউ অভিমুখে রওনা দেয় বিমানটি, সেই সময় বিমানে সওয়ার ছিলেন ১৬১ জন যাত্রী। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই বিমানটির মুখ ঘোরানো হয় বলে জানানো হয়েছে।
অন্য দিকে, আজই কলকাতা-মুম্বইগামী বিমানে হুমকি বার্তা মেলে, যে ঘটনা ঘিরে টেক অফের আগে তীব্র আতঙ্ক ছড়ায়। হুমকির চিরকুট পাওয়ার পরই সঙ্গে সঙ্গে খালি করা হয় বিমানটি। বম্ব স্কোয়াড, স্নিফার ডগ নিয়ে এসে চলে তল্লাশি। সন্দেহভাজন এক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে, এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সূত্রে খবর সামনে আসে।
কিছু দিন আগে Flydubai-এর একটি বিমান হাইজ্যাকের চেষ্টা হয়। আবু ধাবি থেকে ইজ়রায়েল যাওয়ার পথে এক পাইলট বিমানটি আছড়ে ফেলতে চেয়েছিল বলে অভিযোগ। ভারতীয় পাইলট স্মিত মচ্ছার নিজের জীবন বাজি রেখে তাকে আটকান। এর পর বাকি যাত্রীরা এগিয়ে যান। স্মিতকে সম্মানিত করে ইজ়রায়েল।
Train Derailment: উৎসবের সকালে ভয়াবহ রেল দুর্ঘটনা, দিগারুর কাছে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস
