নয়াদিল্লি: খাঁচাবন্দি হয়ে মাটির নীচে ২৪ ঘণ্টা। জীবিত উদ্ধার করা হল ১১ মাসের শিশুকে। শিশুটির অবস্থা গুরুতর ছিল জানা গিয়েছে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। তবে শিশুটি বিপন্মুক্ত বলে জানা গিয়েছে। (Missing Baby Found Buried)

আমেরিকার সাউথ ক্যারোলাইনার ঘটনা। ১১ মাসের পুত্রসন্তানকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে বেরিয়ে যায় শিশুটির বাবা, ২৫ বছর বয়সি মাইকেল কোমার। সেই থেকে নিখোঁজ ছিল কোয়া শার্পি নামের। প্রায় ২৪ ঘণ্টা ধরে খোঁজাখুঁজির পর, মঙ্গলবার বিকেলে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় তাকে। (Baby Buried Alive)

আরও পড়ুন: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন, নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে

স্ত্রীর সঙ্গে মাইকেলের ঝামেলা চলছিল। সেই অবস্থায় ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যান ওই তরুণী। সোমবার ওই তরুণী কাজে বেরিয়েছিলেন। দাদু-দিদার জিম্মায় ছিল ছোট্ট কোয়া। হঠাৎ সেখানে হাজির হয় মাইকেল। সুযোগ বুঝে কোয়াকে নিয়ে বেরিয়ে যায় সে। সেই থেকে মাইকেল এবং কোয়া, কারও খোঁজ মিলছিল না।

শিশুটির খোঁজ পেতে তল্লাশিতে নামেন ১০০-র বেশি তদন্তকারী অফিসার। মঙ্গলবার বিকেলে মাইকেলের বাবার বাড়িতে পৌঁছন তাঁরা। ওই বাড়ি সংলগ্ন জঙ্গলে আলগা মাটি দেখে সন্দেহ হয়। সেই মতো মাটি খোঁড়া শুরু হলে, নীচ থেকে হালকা ক্রন্দনের শব্দ কানে আসে। এতে হৃদস্পন্দন বেড়ে যায় সকলের। জোরগতিতে মাটি খোঁড়া শুরু হয়। 

আরও পড়ুন: ‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের

পুলিশ জানিয়েছে, দাদুর বাড়ি থেকে ৪৫ মিটার দূরে, জঙ্গলে মধ্যে মাটির এক ফুট মতো নীচে পুঁতে রাখা হয়েছিল ছোট্ট কোয়াকে। সারমেয়কে রাখার লোহার খাঁচার মধ্যে, তোয়ালেতে মুড়ে কোয়াকে মাটিতে পুঁতে দেয় মাইকেল। তবে তোয়ালে ছিল বলেই ছোট্ট কোয়া বেঁচে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, তোয়ালে কার্যত ফিল্টারের ভূমিকা পালন করে। যে কারণে শ্বাসপ্রশ্বাস চলছিল ছোট্ট কোয়ার।

গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় ছোট্ট কোয়াকে। এখন সে বিপন্মুক্ত হলেও, আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণেই রাখা হয়েছে তাকে। 

তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখে পুলিশ। একাধিক জায়গায় মাইকেলকে দেখা গেলেও, ছোট্ট কোয়াকে দেখা যায়নি তার সঙ্গে। শেষ পর্যন্ত বেটসবার্গ থেকে গ্রেফতার করা হয় মাইকেলকে। তার বিরুদ্ধে কোন কোন ধারায় মামলায় দায়ের করা হবে, সেই নিয়ে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। 

পুলিশ জানিয়েছে, ১১ মাসের কোয়া যখন বড় হবে, হয়ত এই কথা মনে থাকবে না তার। তবে তাকে যে ফিরে পাওয়া গিয়েছে, তা গুরুত্বপূর্ণ। তদন্ত এবং তল্লাশিতে সহযোগিতা করার জন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়েছে তারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *