হোয়াইট হাউসের অনতিদূরে বড় ঘটনা। ওয়াশিংটন ডিসি-র লোগান সার্কেল এলাকায় চারজনকে গুলি করা হল। এই এলাকাটি হোয়াইট হাউসের প্রায় এক মাইল উত্তরে অবস্থিত। বৃহস্পতিবার সকালের দিকে এই ঘটনার পর তৎপর হয়ে পড়ে পুলিশ। এলাকায় রাস্তা বন্ধ করে দেওয়া হয়। ওই এলাকার একাধিক জায়গায় গুলি চলে, এমনই জানিয়েছে পুলিশ। যদিও এই ঘটনা ঠিক কোথায় ঘটেছে তা এখনই যথাযথ জানায়নি প্রশাসন। বা, আক্রান্তদের কী পরিস্থিতি তাও সামনে আনা হয়নি।
পুলিশ আধিকারিক নাথান ক্লার্ক জানিয়েছেন, গোলাগুলির খবর পাওয়ার পর পুলিশকর্মীরা বিভিন্ন স্থানে জবাব দিচ্ছেন। তদন্ত চলাকালীন কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দা ও পথচারীদের ১৫তম স্ট্রিটের ১৫০০ ব্লকের আশপাশের এলাকা এড়িয়ে চলার আবেদন জানায়। পুরো ব্লকের বড় একটি অংশ ঘিরে ফেলা হয় এবং আশপাশের বেশ কয়েকটি রাস্তা যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়।
এই এলাকায় একটি ‘ভিডা ফিটনেস’ (VIDA Fitness) সেন্টার, সেন্ট লিউক’স এপিসকোপাল চার্চ এবং কিছু রেসিডেন্সিয়াল বিল্ডিং রয়েছে। এছাড়া, মোড় ঘোরার ঠিক কাছেই একটি ‘হোল ফুডস’ (Whole Foods) সুপারমার্কেটও অবস্থিত।
গত মে মাসেহোয়াইট হাউসের সামনে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল অজ্ঞাতপরিচয় এক দুষ্কৃতী। পেনসিলভেনিয়া অ্যাভেনিউ নর্থওয়েস্টে এলোপাথাড়ি গুলির শব্দ শোনা যায়। কেঁপে ওঠে গোটা এলাকা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। শুরু হয় গুলির লড়াই। সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বন্দুকবাজ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বন্দুকবাজের হামলায় জখম হন ২ ব্য়ক্তিও।
হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিকরা বেশ কয়েকবার গুলি চলার আওয়াজ শুনতে পান। প্রাণ বাঁচাতে কোনওমতে পালিয়ে আশ্রয় নেন সাংবাদিকরা। হোয়াইট হাউসের কাছে থাকা সিক্রেট সার্ভিস চেক পয়েন্টে গুলি চালানো বন্দুকবাজের নাম নাসির বেস্ত। মেরিল্যান্ডের বাসিন্দা এই যুবকের বছর ২১ বছর। সিক্রেট সার্ভিস এজেন্টদের দ্বারা গুলিবিদ্ধ হয় ওই বন্দুকবাজও। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় তার। এই হামলার পিছনের কারণ এখনও স্পষ্ট নয়। অনুমান, মানসিক সমস্যায় ছিল এই বন্দুকবাজ। মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা আধিকারিকদের তরফে এমন তথ্যই জানা যায়। একাধিক জায়গা দিয়ে হোয়াইট হাউসে ঢোকার চেষ্টা করেছিল এই যুবক। এর আগেও আদালতের তরফে তাকে হোয়াইট হাউস থেকে দূরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল। ২০২৫ সালে একবার গ্রেফতার হয়েছিল এই বন্দুকবাজ।
Kolkata Airport: কলকাতা-মুম্বইগামী বিমানে মিলেছিল হুমকিবার্তা, ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত
