Viral News : গাড়ি রাখা নিয়ে বচসা। আরও সামান্য কিছু বিষয়ে ঝামেলা। পোষ্য কুকুর নিয়ে বাক-বিতণ্ডা। এইসবের জেরে প্রতিবেশীর হাতে খুন হয়েছেন ৪২ বছরের পরমজিৎ ধনকড়। সিঙ্গাপুর থেকে আত্মীয়র বিয়েতে দেশে এসেছিলেন পরমজিৎ। আর তার সঙ্গেই ঘটে গিয়েছে এই মর্মান্তিক ঘটনা। যে সময় পরমজিতের উপর তার প্রতিবেশী লাগাতার গুলি চালাচ্ছিল, সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। হাড়হিম করা এই ভিডিও দেখে শিউরে উঠছেন সকলেই। ফরিদাবাদে এই সাংঘাতিক ঘটনা ঘটেছে। পরমজিতের উপর গুলি চালাতে চালাতে অভিযুক্ত মনু শর্মাকে এও বলতে শোনা গিয়েছে, ‘শুভ দীপাবলি। সবাইকে মেরে দেব। সবাইকে মেরেই যাব।’ গত ৬ নভেম্বরের রাতে ফরিদাবাদের সেক্টর ২১সি- তে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। কে কোথায় গাড়ি রাখবেন, কার পোষ্য কুকুর পার্কিং লটের কোথায় থাকবে – এইসব সামান্য বিষয়ে দুই প্রতিবেশীর মধ্যে ঝগড়া যে এমন ভয়ঙ্কর রূপ নেবে যে একজন আরেকজনের উপর ১৫-১৬ রাউন্ড গুলিয়ে চালিয়ে প্রতিশোধ নেবেন, এমনটা বোধহয় দুঃস্বপ্নেও কল্পনা করেন না কেউই। তবে ঠিক এমনটাই হয়েছে ফরিদাবাদে।
‘গায়ে হাত দিচ্ছেন কেন?’ প্রতিবাদ করতেই তরুণীকে চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলল অভিযুক্ত, তারপর…
#WATCH | Faridabad, Haryana: On Paramjeet Dhankhar case, ACP Varun Dahiya says, “… The family wants justice and nothing more. Our investigation is still ongoing, and once it is complete, we will brief. I do not want to rush into making any statements.” https://t.co/L1SBHz4615
— ANI (@ANI) November 12, 2026
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, পরমজিতের উপর অভিযুক্ত মনু অন্তত ১৫-১৬ রাউন্ড গুলি চালিয়েছে। পুলিশ আগে জানিয়েছিল মনু নিজের লাইসেন্স প্রাপ্ত পিস্তল থেকেই গুলি চালিয়েছিল। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছিলেন পরমজিৎ। তাঁর ছেলেও ভয়ে, আতঙ্কে পালাচ্ছিল। কিন্তু সেই অবস্থাতেই গুলি চালানো থামাননি অভিযুক্ত মনু শর্মা। দু’পক্ষের বচসার মাঝে পরমজিৎকে হাতজোড় করে অনুনয় করতেও দেখা গিয়েছিল। কিন্তু কোনও লাভ হয়নি। পকেট থেকে পিস্তল বের করে গুলি চালাতে শুরু করেছে অভিযুক্ত ব্যক্তি। ইতিমধ্যেই এই মনু শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ। গুলিবিদ্ধ হওয়ার পর রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ার আগে মনু শর্মার টি-শার্টের কলার ধরে তাঁকে থামানোর চেষ্টা করেন পরমজিৎ। ওই অবস্থাতেই দু’পক্ষের হাতাহাতি হয়। তবে ততক্ষণে যথেষ্টই ঘায়েল হয়ে গিয়েছিলেন পরমজিৎ। এক মহিলাও তাঁকে বাঁচাতে এসেছিলেন। তবে শেষ পর্যন্ত পরমজিৎকে বাঁচানো সম্ভব হয়নি।
‘৭ কোটি টাকা না দিলে মেরে ফেলব’, অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর মেয়েকে হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের
Train Derailment: উৎসবের সকালে ভয়াবহ রেল দুর্ঘটনা, দিগারুর কাছে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস
