জাকার্তা: সার্টিফিকেট বিতর্কের মাশুল গুনতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে। পদত্যাগ করতে হল জিব্রান রাকাবুমিং রাকাকে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দেখাতে না পারায় চাপ বাড়ছিল তাঁর উপর। শেষ পর্যন্ত পদত্যাগ করতে হল তাঁকে। বৃহস্পতিবার পদত্যাগ করলেন তিনি। পদত্যাপত্র জমা দিলেন দেশের সংসদে। (Indonesian Vice President Resigns)

ইন্দোনেশিয়ার সংসদ থেকেও জিব্রানের পদত্যাগের দাবি উঠছিল। সেই মতোই পিপলস কনসাল্টেটিভ অ্যাসেম্বলিতে গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন তিনি। তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। জানিয়েছেন, ভারাক্রান্ত মনে জিব্রানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন তিনি। জিব্রান দায়িত্ববোধ দেখিয়েছেন বলে মত তাঁর। (Gibran Rakabuming Raka)

আরও পড়ুন: ‘কোন কোন বিচারক বিজেপির, কোন কোন বিচারক তৃণমূলের?’ অভিষেকের কাছে তালিকা চাইল কলকাতা হাইকোর্ট

জিব্রানকে পাশে নিয়েই এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হন সুবিয়ান্তো। তিনি বলেন, “নির্বাচনী প্রচার থেকে গত দু’বছর ধরে সরকারি কাজকর্মে আমাকে খুব সাহায্য করেছেন উনি। উনি না থাকলে অনেক কিছুই সম্ভব হতো না। বৃহত্তর স্বার্থেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন উনি।” বুধবারই তাঁর কাছে জিব্রান পদত্যাগপত্র জমা দেন বলে জানিয়েছেন সুবিয়ান্তো।

৩৯ বছর বয়সি জিব্রানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রথম বার বিতর্ক মাথাচাড়া দেয় ২০২৩ সালে। দ্বাদশ শ্রেণি পাশের যে সার্টিফিকেট পেশ করেছিলেন তিনি, তা ভুয়ো বলে অভিযোগ ওঠে। প্রথমে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুরু হয়। দাবি ওঠে, স্কুল পেরোননি জিব্রান। তাঁর কাছে হাইস্কুল পাশের সার্টিফিকেট থাকারই কথা নয়। তাহলে ২০২৪ সালের ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে তিনি অংশ নিলেন কী করে, ওঠে প্রশ্ন।

আরও পড়ুন: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’

এর পর যত সময় এগোয়, ততই ঘোরাল হতে থাকে পরিস্থিতি। দেশের প্রাক্তন ডেপুটি জাস্টিস মন্ত্রীর নেতৃত্বে সমাজকর্মীরা মামলা দায়ের করেন সুপ্রিম কোর্টে। ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে জিব্রানের প্রতিদ্বন্দ্বিতা বাতিল করার পাশাপাশি, তাঁকে পদ থেকে সরানোর আবেদন জানান তাঁরা। গত মাসে দেশের সাংবিধানিক কোর্ট এবং সর্বোচ্চ আদালত জানায়, বিদেশে শিক্ষার যে নথিপত্র পেশ করেছেন জিব্রান, তা যুক্তিযুক্ত নয়। সেই থেকেই চাপ বাড়ছিল জিব্রানের উপর। সরকারের ভিতর থেকেও তাঁকে সরানোর দাবি উঠছিল। 

ইন্দোনেশিয়ার নির্বাচন আইন অনুযায়ী, দেশের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে অন্তত পক্ষে সিনিয়র সেকেন্ডারি এডুকেশন বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। বিদেশে পড়াশোনা করেছেন বলে দাবি করা জিব্রানকে এমন নথিপত্র জমা দিতে বলা হয়েছিল, যাতে তাঁর শিক্ষাগত যোগ্যতা দেশের দ্বাদশ শ্রেণি পাশের সমতুল্য হয়।

জিব্রান দাবি করেন, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়ায় প্রয়োজনীয় শিক্ষালাভ করেছেন তিনি। আইনের শর্ত পূরণ করতে ২০১৯ সালের অগাস্ট মাসে ইন্দোনেশিয়া সরকারের তরফে ইস্যু করা একটি নথি পেশ করেন তিনি। সেটিকে ইন্দোনেশিয়ার দ্বাদশ শ্রেণির শিক্ষার সমান বলে দাবি করেন। কিন্তু সাংবিধানিক আদালত জানায়, জিব্রান যে নথি জমা দিয়েছেন, তার মাধ্যমে একটি শিক্ষা প্রতিষ্ঠানে তাঁর উপস্থিতি বোঝা যাচ্ছে। কিন্তু স্নাতক বা ডিপ্লোমার সমতুল্য শিক্ষাগত যোগ্যতার প্রমাণ মিলছে না। 

সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়ার শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির রেকর্ড, গ্রেড সংক্রান্ত নথিও জমা দেন জিব্রান। কিন্তু সাংবিধানিক আদালত এবং সুপ্রিম কোর্ট জানায়, তিনি যে নথি জমা দিয়েছেন, তা ক্লাসে তাঁর উপস্থিতি প্রমাণ করে। দ্বাদশ শ্রেণি পাশের সমতুল্য শিক্ষা সম্পন্ন হওয়া, সার্টিফিকেট অর্জনের দাবি প্রমাণিত হয় না তাতে। তিনি জাল সার্টিফিকেট দেখিয়েছেন বলেও আলাদা একটি মামলা দায়ের হয়। সেই নিয়ে চাপ বাড়ছিল জিব্রানের উপর। যদিও তিনি ভুয়ো সার্টিফিকেট পেশ করেছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। আদালতও তেমন কিছু জানায়নি। 

২০২৪ সালের ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে জিব্রানের অংশগ্রহণ নিয়ে গোড়া থেকেই বিতর্ক। ভাইস প্রেসিডেন্ট হওয়ার ন্যূনতম বয়স ৪০ বছর। তা সত্ত্বেও কী করে জিব্রান ভাইস প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নাম লেখালেন, ওঠে প্রশ্ন। তবে সেবার আদালতেরই একটি রায় সহায় হয়েছিল জিব্রানের, যেখানে বলা হয়েছিল, আঞ্চলিক স্তরে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকলে, আগে জনসেবায় নিযুক্ত থাকলে বয়স প্রতিবন্ধকতা নয়। কিন্তু সাংবিধানিক আদালতের তদানীন্তন প্রধান বিচারপতি আনোয়ার উসমানের ওই রায় নিয়েও কাটাছেঁড়া শুরু হয়। জানা যায়, আনোয়ার এবং জিব্রান পরস্পরের আত্মীয়। জিব্রানকে সুবিধা করে দিতেই তিনি আইন শিথিল করেন বলে অভিযোগ ওঠে। স্বার্থের সংঘাতকে সামনে রেখে প্রধান বিচারপতির পদ থেকেও এর পর আনোয়ারকে সরানো হয়। দেশের শিক্ষামন্ত্রক যেভাবে জিব্রানের জন্য সার্টিফিকেট ইস্যু করে, তা নিয়েও প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত পদত্যাগ করতে হল জিব্রানকে। 

তবে জিব্রানকে নিয়ে বিতর্ক সেখানেই নয়। ইন্দোনেশিয়ার আদ্যোপান্ত রাজনৈতিক, প্রভাবশালী পরিবারের সদস্য জিব্রান। দেশের প্রাক্তন প্রেসিডেন্ট জোকো উইদোদোর বড় ছেলে তিনি।  ২০২১ সালে মেয়র নির্বাচিত হলেও, রাজনীতি এবং প্রশাসনে পূর্ব অভিজ্ঞতাও ছিল না তাঁর। ফলে পরিবারতন্ত্র কায়েমের অভিযোগও ওঠে। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *