মুম্বই: এদিন সকলের নজর ছিল বাংলার ফাস্ট বোলার সায়ন ঘোষের দিকে। সদ্যই প্রয়াত হয়েছেন তাঁর বাবা। বুধবার দলের সঙ্গে সকালে মুম্বইয়ে পৌঁছনোর পরেই রাতে পিতৃবিয়োগের খবর আসে তাঁর কাছে। সায়ন ঘোষ (Sayan Ghosh) চাইলেই পরিবারের সঙ্গে সময় কাটাতে কয়েকদিনের জন্য সরে দাঁড়াতে পারতেন। তবে তিনি তা করেননি। তিনি বাবার শেষকৃত্য সম্পন্ন করে শুক্রবারই ফের একবার বাংলার দলে যোগ দেন। শনিবার বাংলার একাদশে তিনি শুধু থাকলেন না, বাংলার হয়ে সেরা বোলিংটাও করলেন তিনিই। তাও কর্ণাটকের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলিতে (Syed Mushtaq Ali Trophy) পরাজিত হতে হল বাংলাকে।

এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। মনীশ পান্ডের সঙ্গে লুভনিথ সিসোদিয়া ওপেন করে কর্ণাটকের হয়ে শুরুটা দুরন্তভাবে করেন। তবে ইনফর্ম লুভনিথকে ২৭ রানে সাজঘরে ফিরিয়ে বাংলাকে প্রথম সাফল্য় এনে দেন সায়নই। এরপরে মণীশও ২৯ রানে ফেরেন। তিনি প্রদীপ্ত প্রামাণিকের শিকার হন। কর্ণাটক অধিনায়ক আর স্মরণ রান পাননি। তবে করুণ নায়ারকে দুরন্ত ছন্দে দেখায়। তিনি অর্ধশতরানের গণ্ডিও পার করেন। তিনি আউট হতেই কর্ণাটক ইনিংসে ধস নামে। 

একদিকে প্রবীণ দুবে রান তুলছিলেন, অপরদিকে একের পর এক উইকেট পড়তে থাকে। শেষ ২৭ বলে ৩৯ রানের বিনিময়ে সাত উইকেট হারায় কর্ণাটক। ১৮৪ রানে অল আউট হয়ে যায় কর্ণাটক। কর্ণাটকের বিরুদ্ধে চার ওভারে ২৮ রানের বিনিময়ে চারটি উইকেট নিয়ে বাংলার সেরা বোলার হন সায়ন ঘোষই। মুকেশ কুমার ও প্রদীপ্ত প্রামাণিক দুইটি করে উইকেট নেন।

আরও পড়ুন:- শেষ বল পর্যন্ত টানটান লড়াই, রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত 

এরপরে রান তাড়া করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা। প্রথম ওভারেই খাতা খোলার আগে অভিষেক পোড়েল এবং অভিমন্যু ঈশ্বরণ প্রথম ওভারেই সাজঘরে ফেরেন। জোড়া উইকেট নেন অভিলাশ। এরপরে পালা ছিল বিজয়কুমার বিশাখের। তিনিও জোড়া উইকেট নিয়ে করণ লালকে নয় এবং ঋষভ চৌধুরীকে চার রানে ফেরান। ২৪ রানে চার উইকেট হারিয়ে ফেলে বাংলা। প্রথম পাঁচ বাংলা ব্যাটারের তিনজন খাতা খোলার আগেই আউট হন। এমন পরিস্থিতিতে ধুঁকতে থাকা বাংলার হয়ে পাল্টা লড়াই শুরু করেন সুদীপ ঘরামি এবং শাহবাজ আমেদ। দুইজনে পঞ্চম উইকেটে ৯৬ রান যোগ করে বাংলাকে লড়াইয়ে ফেরায়।

তবে ঠিক যখন মনে হচ্ছিল বাংলা লড়াইয়ে ফিরছে, তখনই অর্ধশতরান হাঁকানো সুদীপকে ৬৫ রানে ফিরতে হয়। শাকির গান্ধীও ছক্কা হাঁকানোর পর একই ওভারে মনভন্থের শিকার হন। শাহবাজও ৫৬ রানে আউট হন। তিনি আউট হওয়ার পর বাংলার জয়ের আশা শেষ হয়ে যায়। শেষমেশ ১৬৫ রানেই থামে বাংলার ইনিংস। ১৯ রানে হারতে হয় বাংলাকে।    



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *