আল আমিরাত: এশিয়া সেরা হওয়ার জন্য ভারত-পাকিস্তান (IND vs PAK), দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। তা যতই ম্যাচটা দুই দলের অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের মধ্যে হোক না কেন, চাপ তো ছিলই। সেই প্রবল চাপের মুখে শেষ লগ্নে ঐতিহাসিক এক পার্টনারশিপ আর সেই পার্টনারশিপে ভর করেই রুদ্ধশ্বাস ভঙ্গিমায় শেষ বলে এক উইকেটে জয় ছিনিয়ে নিল ভারত।
ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল রুদ্ধশ্বাস ভঙ্গিমায় এক উইকেটে এই ম্যাচ জিতে নবমবার এশিয়াসেরা (ACC Men’s U19 Asia Cup 2026) হওয়ায় স্বাভাবিকভাবেই গোটা দেশে খুশির হাওয়া। এটা ভারতীয় ক্রিকেটের জন্য দুর্দান্ত দিন বলেই মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তরুণ ভারতীয় ক্রিকেটারদের জয়ের পরে মোদি সোশ্য়াল মিডিয়ায় লেখেন, এটা ভারতীয় ক্রিকেটের জন্য দারুণ একটা দিন। আজকে আমাদের তরুণ ক্রিকেটারদের এই দুরন্ত পারফরম্যান্সে এবং অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ের জন্য ভীষণ গর্বিত। ওদের ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা রইল।
Outstanding day for Indian cricket! Immensely proud of our young cricketers for today’s impressive performance and for winning the Men’s U-19 Asia Cup 2026. Their success will inspire several youngsters. Best wishes to the team for their endeavours ahead.
— Narendra Modi (@narendramodi) November 14, 2026
ফাইনাল ও সেমিফাইনালে অর্ধশতরানসহ গোটা টুর্নামেন্টে মোট ৩৬১ রান করে সিরিজ়সেরা হন আর্যবীর সহবাগ। তাঁকে ভূয়সী প্রশংসায় ভরান প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বীরেন্দ্র সহবাগের প্রাক্তন সতীর্থ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তিনি লেখেন, ‘ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল দারুণ খেলেছ তোমরা। দুরন্ত পারফর্ম করেছ। তরুণ সহবাগের জন্য টুর্নামেন্টটা দারুণ কেটেছে এবং দলের বাকিরাও ভাল খেলেছে। বীরু নিশ্চয়ই অত্যন্ত গর্ববোধ করবে।’
Well done India under19 .. superb performance .. young Sehwag .. what a tournament he had.. every other member of the team as well .. Veeru must be very proud @virendersehwag
— Sourav Ganguly (@SGanguly99) November 14, 2026
আর আর্যবীরের বাবা, বীরেন্দ্র সহবাগ (Virender Sehwag) তিনি কি লিখলেন? ‘দারুণ ম্যাচ! দুরন্ত ফিনিশ! ৩৩৮ রান তাড়া করে পাকিস্তানকে ফাইনালে হারানোর জন্য দৃঢ় মানসিকতার প্রয়োজন। ক্ষর ৮০, আর্যবীরের ৫৮ এবং যখন অলৌকিক কিছুর প্রয়োজন ছিল, তখন মানাল চৌহান ও মোহিত উলভার দাপট। দুর্দান্ত একটা জয়। এই তরুণ চ্যাম্পিয়নদের জন্য গর্বিত’, সোশ্যাল মিডিয়ায় লেখেন আর্যবীরের বাবা, বীরেন্দ্র সহবাগ।
What a match! What a finish! To beat Pakistan in an U19 Asia Cup final chasing 338 takes some serious character. Lakshya’s 80, Aaryavir’s 58, and then Manal Chauhan and Mohit Ulva’s Jalwa when we needed a miracle. What a unbelievable victory. Proud of these young Champions! 🇮🇳🏆
— Virrender Sehwag (@virendersehwag) November 14, 2026
ইনিংসের শুরুতে আর্যবীর সহবাগ ও অধিনায়ক লক্ষ রায়চন্দানি ৯৫ রানের পার্টনারশিপ গড়েন। সহবাগ এবং লক্ষ দুইজনেই অর্ধশতরান হাঁকান। তবে নিরন্তর ব্যবধানে উইকেট হারিয়ে এক সময় বিরাট বিপাকে পড়ে গিয়েছিল ভারত। ২৫২ রানে আট উইকেট পড়ে গিয়েছিল ভারতের। এমন পরিস্থিতিতে মানাল চৌহান এবং মোহিত উলভা নবম উইকেটে ৫৭ রানের পার্টনারশিপ গড়েন। এটিই ইয়ুথ ওয়ান ডেতে নবম উইকেটে ভারতের সর্বোচ্চ রানের পার্টনারশিপ। মানাল ৪৭ রানে আউট হওয়ার পরেও, মোহিত শেষ পর্যন্ত টিকে থাকেন। ম্যাচের শেষ বলে জয়ের জন্য তিন রানের প্রয়োজন ছিল। সেই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে শেষ বলে চার হাঁকিয়ে ভারতের জয় সুনিশ্চিত করেন মোহিত।
