মাউন্ট মাউনগানুই: প্রথম দুই ওয়ান ডে জিতে ভারতীয় দল নিউজ়িল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে টি-২০-র পর ওয়ান ডে সিরিজ়ও জয়ের পথে বেশ ভাল জায়গায় ছিল। তবে বৃষ্টিতে তৃতীয় ওয়ান ডে ভেস্তে যাওয়ার পর চতুর্থ ওয়ান ডেতে ভারতীয় ব্যাটিং লাইন আপ মুখ থুবড়ে পড়ায় ২৪৪ রানে হারতে হয় টিম ইন্ডিয়াকে। বর্তমানে শুভমন গিল, কেএল রাহুল সহ একাধিক ভারতীয় তারকা টেস্ট সিরিজ়ের প্রস্তুতির জন্য দল ছেড়েছেন। এমন পরিস্থিতিতে গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে প্রথম অ্যাওয়ে ওয়ান ডে সিরিজ় জয়ের জন্য ভারতের সামনে চ্যালেঞ্জটা বেশ কঠিন।

গত ম্য়াচে হারের পর অন্তর্বর্তীকালীন ভারতীয় অধিনায়ক শ্রেয়স আইয়ার পিচকে দুষেছিলেন। সপ্তাহান্তে সিরিজ়ের ভাগ্য নির্ণায়ক ম্যাচেও তাই ফের একবার নজর থাকবে মাউন্ট মাউনগানুইয়ের ২২ গজের দিকে।     

গত ম্যাচ দেখে যদি এই পিচের বিষয়ে কিছু ধারণা জন্মায়, তাহলে সেটা হল নতুন বলে ফাস্ট বোলারদের জন্য যথেষ্ট সাহায্য রয়েছে এবং যেসব ব্যাটাররা খানিকটা সময় ক্রিজে টিকে থাকতে, সময় কাটাতে আগ্রহী, তাঁরা পরবর্তীতে সেট হয়ে প্রচুর রানও তুলতে পারেন। তবে ম্যাচের সময় বৃষ্টি হলে বা আকাশ মেঘলা থাকলে তখন কী হবে?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *