দুরন্ত ভঙ্গিমায় রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচ জিতে নিল ভারতীয় দল। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে এক উইকেটে পরাজিত করে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল ভারত।

এই ভারতীয় দলে রাহুল দ্রাবিড়পুত্র অনভয় দ্রাবিড়সহ, বীরেন্দ্র সহবাগপুত্র আর্যবীর সহবাগও ছিলেন। সেই আর্যবীরই টুর্নামেন্ট সেরা নির্বাচিত হলেন।

এশিয়া কাপের ফাইনালে ৬১ বলে ৫৮ রানের ইনিংস খেলে দলকে শুরুটা ভাল করতে সাহায্য করেন আর্যবীর।

ব্যাটিং করার সময় তাঁর হাতে বল লাগলেও, তিনি ব্যথা নিয়েই খেলা চালিয়ে যান এবং অর্ধশতরান পরে অতীতে বিরাট কোহলির মতো ভঙ্গিমাতেই বুঝিয়ে দেন মুখ নয়, তাঁর ব্যাটই কথা বলবে।

ফাইনালে এই ৫৮ রানের ইনিংস কিন্তু টুর্নামেন্টে তাঁর প্রথম অর্ধশতরান নয়, বরং তৃতীয় হাফসেঞ্চুরি। টুর্নামেন্টের একেবারে বিজনেস এন্ডে নাগাড়ে চারবার অর্ধশতরানের গণ্ডি পার করেন আর্যবীর।

তিনি ৯০-র অধিক গড়ে পাঁচ ম্যাচে টুর্নামেন্ট সর্বোচ্চ ৩৬১ রান করেন। টুর্নামেন্টে সর্বাধিক ছক্কাও হাঁকান আর্যবীরই।

এই টুর্নামেন্টেই আমিরশাহির বিরুদ্ধে ১৬০ রানের ইনিংসও এসেছিল আর্যবীরের ব্যাট থেকে।

এই দুরন্ত পারফরম্যান্সের সুবাদেই অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে তাঁকেই সেরা খেলোয়াড় বেছে নেওয়া হয়।

Published at : 15 Nov 2026 12:08 AM (IST)

আরও জানুন খেলার

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *