Last Updated:

অভিযোগ, মহিলার বয়স জানার পরই বিয়েতে আপত্তি জানান পাত্র। শেষ পর্যন্ত দু’জনের মধ্যে শুরু হয় বচসা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজস্থানে।

৬১ বছরের মহিলাকে দেখে বেঁকে বসলেন পাত্র
৬১ বছরের মহিলাকে দেখে বেঁকে বসলেন পাত্র

ডেটিং অ্যাপে আলাপ। প্রায় এক বছর ধরে কথাবার্তা। এরপর বিয়ের সিদ্ধান্ত নিয়ে সুদূর কানাডা থেকে ভারতে এলেন ৬১ বছরের এক মহিলা। কিন্তু সামনাসামনি দেখা হতেই বদলে গেল পরিস্থিতি। অভিযোগ, মহিলার বয়স জানার পরই বিয়েতে আপত্তি জানান পাত্র। শেষ পর্যন্ত দু’জনের মধ্যে শুরু হয় বচসা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজস্থানে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার সঙ্গে নীতিন নামে এক ব্যক্তির পরিচয় হয়েছিল একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। প্রায় এক বছর ধরে তাঁদের মধ্যে যোগাযোগ ছিল। পরে সোশ্যাল মিডিয়াতেও কথাবার্তা চলতে থাকে। একসময় দু’জনে বিয়ে করার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী, গত ১১ নভেম্বর টুরিস্ট ভিসায় কানাডা থেকে ভারতে আসেন ওই মহিলা। দিল্লি বিমানবন্দরে তাঁকে নিতে যান নীতিন। এরপর তাঁকে রাজস্থানের কোটপুতলি-বেহরোর জেলার নিমরানায় বিবি বিল্ডার্স সোসাইটির একটি ফ্ল্যাটে নিয়ে যান তিনি। পুলিশ সূত্রে খবর, ফ্ল্যাটটি নীতিনের মামা ও মামির। সেখানে দু’জনে প্রায় দু’দিন ছিলেন। কিন্তু বিয়ে নিয়ে আলোচনার সময়ই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। অভিযোগ, মহিলার বয়স জানার পর বিয়েতে রাজি হননি নীতিন। এই বিষয়টি নিয়েই দু’জনের মধ্যে বচসা শুরু হয়।

বচসার খবর পেয়ে পুলিশকে জানায় কানাডার দূতাবাস

পুলিশ জানিয়েছে, নীতিন হরিয়ানার পানিপথের বাসিন্দা। তিনি একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন। গত ১৩ নভেম্বর ওই মহিলা কানাডার দূতাবাসে যোগাযোগ করে গোটা ঘটনা জানান। এরপর দূতাবাসের তরফে পুলিশকে বিষয়টি জানানো হয়।১৪ নভেম্বর ভোর প্রায় ৪টে নাগাদ ওই আবাসনে পৌঁছয় পুলিশ। দু’জনকেই থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জনশান্তি বিঘ্নিত করার অভিযোগে নীতিনকে আটক করা হয়। পরে জামিনে মুক্তি পান তিনি।অন্যদিকে, ওই কানাডার মহিলাকে নিরাপত্তার স্বার্থে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। এরপর তাঁকে কোটপুতলির একটি সেন্টারে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই রয়েছেন তিনি



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *