Last Updated:

Knowledge Story: নদিয়ার চাকদহের ‘আজগুবি তলা’-য় রয়েছে প্রায় চারশো বছরের পুরোনো এক রহস্যময় তেঁতুল গাছ, যার ফল ভাঙলেই বেরোয় টকটকে লাল শাঁস। লোকবিশ্বাস ও অলৌকিক গল্পের আড়ালে থাকা এই বিরল উদ্ভিদবৈচিত্র্যের আসল বৈজ্ঞানিক ব্যাখ্যা জানুন।

+

কেন

কেন নাম হল আজগুবি তলা, জেনে নিন (ছবি এআই নির্মিত)

চাকদহ, নদিয়া, মৈনাক দেবনাথ: এলাকায় গিয়ে শুধু হদিস চাইলেই স্থানীয় মানুষজন দেখিয়ে দেবেন আশ্চর্য স্থান। শিয়ালদহ-রানাঘাট রেলপথে চাকদহ ও পালপাড়ার মাঝামাঝি ছোট্ট একটি এলাকা, কেবিএম খোশবাস মহল্লা। সাধারণত ছুটি কাটাতে পর্যটকদের ভিড় এখানে খুব একটা দেখা যায় না। তবে তীর্থযাত্রীদের আনাগোনা রয়েছে দীর্ঘদিন ধরেই। কারণ একটাই, একটি রহস্যময় লাল তেঁতুল গাছ।

দূর থেকে দেখলে আর পাঁচটা তেঁতুল গাছের মতোই। কিন্তু এই গাছের তেঁতুল ভাঙলেই দেখা যায় টকটকে লাল রং। আর সেই অস্বাভাবিক বৈশিষ্ট্যই বছরের পর বছর ধরে মানুষের মনে তৈরি করেছে বিস্ময়, বিশ্বাস এবং নানা কৌতূহল। স্থানীয়দের দাবি, এই গাছটির বয়স প্রায় চারশো বছর। গাছটির অবস্থান যে জায়গায়, সেই স্থানটি পরিচিত ‘আজগুবি তলা’ নামে। কেন এমন নাম? তার পিছনেও রয়েছে নানা লোককথা।

আরও পড়ুন: মৌসুনি দ্বীপে তীব্র ভাঙনের আশঙ্কা, অসাধু কারবারে বাড়ছে বিপদ! আল্টিমেটাম দিলেন বিধায়ক

স্থানীয় মানুষের বিশ্বাস, একসময় এই এলাকায় এমন কিছু ঘটনা ঘটত, যার সাধারণভাবে ব্যাখ্যা খুঁজে পাওয়া কঠিন ছিল। সেই থেকেই নাকি জায়গাটির নাম হয় ‘আজগুবি তলা’। তবে বিশ্বাসের এই গল্পের পাশাপাশি রয়েছে বিজ্ঞানের ব্যাখ্যাও। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুখেন বিশ্বাস জানান, এই তেঁতুলের ফলের লাল রং অত্যন্ত বিরল। সাধারণ মানুষের বিশ্বাস অনুযায়ী গাছটির বয়স প্রায় চারশো বছর বলে জানা যায়। লোক বিশ্বাস, পরম্পরা থেকে জানা যায় বিভিন্ন রকমের আজগুবি ঘটনা ঘটত যা সাধারণ দৃষ্টিতে মানুষ বিচার বিশ্লেষণ করতে পারত না।। তবে এই গাছের প্রকৃত বয়স এবং ফলের এমন বৈশিষ্ট্যের পিছনে কী কারণ রয়েছে, তা বৈজ্ঞানিকভাবে আরও অনুসন্ধানের বিষয়।

আরও পড়ুন: হাসপাতালের খরচ কমবে অর্ধেকে, নতুন রূপে চালু হওয়া হাওড়ার চিলড্রেন হাসপাতাল! কী কী পরিষেবা মিলবে?

অন্যদিকে কৃষিবিজ্ঞানীদের বক্তব্য, এর মধ্যে অলৌকিক বা ‘আজগুবি’ কিছু থাকার প্রয়োজন নেই। এটি তেঁতুলেরই একটি বিরল প্রজাতি বা বৈচিত্র্য হতে পারে। অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর কিছু এলাকাতেও এ ধরনের তেঁতুলের উল্লেখ পাওয়া যায়। তবে বাংলায় এমন গাছ অত্যন্ত বিরল। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জয়ন্ত তরফদার-এর মতে, এই ধরনের গাছ সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। তেঁতুলের যেমন বিভিন্ন উপকারিতা রয়েছে, তেমনই এই বিরল বৈশিষ্ট্যের গাছটি উদ্ভিদবৈচিত্র্যের দিক থেকেও গুরুত্বপূর্ণ।

আরও আশ্চর্যের বিষয়, সাধারণ তেঁতুলের মতো এই তেঁতুলের স্বাদও একেবারে একই নয়। যেখানে সাধারণ তেঁতুল মূলত টক, সেখানে এই লাল তেঁতুলের স্বাদে রয়েছে কিছুটা ভিন্নতা। কীভাবে চারশো বছর আগে এই তেঁতুলের ফলের রং এমন লাল হয়ে উঠল? কেন বাংলার অন্যত্র এমন গাছের দেখা মেলে না? এর পিছনে কি বিরল প্রজাতির বৈশিষ্ট্য, নাকি রয়েছে অন্য কোনও প্রাকৃতিক রহস্য? উত্তর খুঁজতে গেলে হয়তো আরও গবেষণা দরকার। তবে একটি বিষয় স্পষ্ট, চাকদহের খোশবাস মহল্লার এই লাল তেঁতুল শুধু একটি গাছ নয়, এটি স্থানীয় মানুষের বিশ্বাস, ইতিহাস এবং বাংলার বিরল উদ্ভিদবৈচিত্র্যের এক জীবন্ত নিদর্শন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *