মুম্বই: এক রুদ্ধশ্বাস ফাইনালে ফের পাকিস্তানকে হারিয়েছে ভারতীয় ক্রিকেট দল। তবে সিনিয়রদের ক্রিকেটে নয়, অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ফাইনালে শেষ বলে অনবদ্য জয়। গোটা দেশ ভারতীয় যুব দলের এই আনন্দে গা ভাসিয়েছে। এমনকী সিনিয়র দলের নিউজিল্যান্ড সফর চলার সময়েও প্রত্যেকের নজর ছিল এই অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ফাইনালে পাকিস্তান ম্য়াচের দিকে। সেই তালিকায় ছিল বৈভব সূর্যবংশীও। এই মুহূর্তে সে জুনিয়র দলের গণ্ডি পেরিয়ে সিনিয়র দলেও পা রেখেছে। এমনকী বর্তমানে মুস্তাক আল টি-টোয়েন্ট ট্রফিতে বিহার দলের ক্যাপ্টেন।

ভারতীয় যুব দলের এশিয়া কাপ জয়ের পর নিজের সোশ্যাল মিডিয়ায় সেই দলের অন্য়তম প্রধান ক্রিকেটার আর্যবীর সহবাগকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে বৈভব। আর্যবীরের আরও একটা পরিচয় সে বীরেন্দ্র সহবাগের পুত্র। গোটা টুর্নামেন্টে ব্যাট হাতে শাসন করেছে আর্যবীর। তিনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন। বৈভব তাঁর পোস্টে লিখেছে, ‘স্টার বয় আর্যবীর’। আরও একটি পোস্টে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে বাঁহাতি বিস্ময় কিশোর লিখেছে, ‘অভিনন্দন, ওহ ম্যানননননন কী দারুণ একটা ম্যাচ!’

 

এদিকে, পাকিস্তানকে হারানোর পর ভারতীয় ক্রিকেটারদের সেলিব্রেশন নিয়ে প্রশ্ন উঠছে চারিদিকে। বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে জয় সেলিব্রেট করতে দেখা যাচ্ছিল ভারতীয় যুব ক্রিকেটারদের। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই  আলাপ আলোচনা শুরু হয়েছে। ক্রিকেটবিশ্ব মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এবার সেই সেলিব্রেশন নিয়ে মুখ খুললেন ভারতের অনূর্ধ্ব ১৯ দলের জয়ের নায়ক, মোহিত উলভা। মোহিতের পরিপক্ক ও অপরাজিত ৪৯ রানের ইনিংসেই ভারত জয় সুনিশ্চিত করে। তিনি শেষ বলে চার মেরে দলকে জেতান। মোহিত বলছেন তাঁদের জয়ের পর সেলিব্রেশন আদপে প্রতিপক্ষকে উদ্দেশ্য করে নয়, বরং প্রবল চাপের মধ্যে জয়ের পর তাঁদের আবেগের বহিঃপ্রকাশ ছিল মাত্র।  

ম্য়াচের নায়ক মোহিত পরে খেলাশেষে সাক্ষাৎকারে জানিয়েছিলেন,  ‘ভারত-পাকিস্তান ম্যাচের একটা আলাদাই তাৎপর্য ছিল। ওরাও তো আমাদের হারিয়ে উচ্ছ্বসিতভাবে উদযাপন করেছিল। তবে সেটা আমরা মাথায় রাখেনি। ওরা তো নিজেদের জয় উদযাপন করছিল। তাই ওরা কী করছে, সেটাতে গুরুত্ব দিইনি। তারপর আমরাও জয়ের পর আমাদের জয়টা সেইমতোই সেলিব্রেট করেছি। সেই উদযাপনে আবেগ ছিল, আগ্রাসন ছিল, সবকিছু ছিল। তবে কোনওটাই ওদের দেখানোর জন্য করিনি। আমরা নিজেদের মধ্যেই জয়টা উদযাপন করছিলাম ও তা খুব স্বাভাবিক।’ 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *