দুবাই: জয় শাহ টানা দ্বিতীয়বার আইসিসি চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। জয় শাহ ২০২৪ সালের অগাস্টে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হন। তাইল্যান্ডের বালিতে হওয়া বৈঠকে শাহকে সর্বসম্মতভাবে আবার চেয়ারম্যান নির্বাচিত করার ওপর সিলমোহর পড়ে। ২০২৪ সালে জয় শাহ গ্রেগ বার্কলের জায়গা নিয়েছিলেন, সেই সময়ও জয় শাহকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল।
আইসিসি সোমবার, ১৬ নভেম্বর বিবৃতি দিয়ে জানাল, জয় শাহই ফের সংস্থার চেয়ারম্যান হয়েছেন। তাঁর নেতৃত্বে ক্রিকেটের উন্নয়ন ও প্রসারে নিরলস প্রচেষ্টা হয়েছে বলে জানিয়েছে আইসিসি। শাহ নিজেও মহিলা ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। তাঁর চেয়ারম্যানশিপে আইসিসি ক্রিকেটের অলিম্পিক্সে প্রত্যাবর্তনের পথকে আরও মজবুত ও সফল করার দিকে পদক্ষেপ নিয়েছে।
আবার আইসিসি চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় জয় শাহ বলেছেন, “আইসিসি বোর্ড আমার ওপর টানা দ্বিতীয়বার আস্থা দেখিয়েছে, এটা আমার জন্য সম্মানের। সব ডিরেক্টরকে তাঁদের বিশ্বাস ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞতা জানাই।”
শাহ আরও বলেন, “আইসিসির চেয়ারম্যান হিসেবে কাজ করা একদিকে দায়িত্ব, অন্যদিকে সম্মানও। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিয়ে যেতে সব সদস্যের সঙ্গে মিলেমিশে কাজ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”
অলিম্পিক্সে বিশেষ নজর
২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ক্রিকেটের প্রত্যাবর্তন হচ্ছে। ১২৮ বছর পর ক্রিকেট এই ক্রীড়ামহাযজ্ঞে ফিরছে। শাহ বলেছেন, এটি ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এবং সারা বিশ্বে ছাপ ফেলতে অলিম্পিক্স ২০২৮ এক সোনালি সুযোগ হিসেবে হাজির হয়েছে। অলিম্পিক্সের মাধ্যমে ক্রিকেটকে নতুন উচ্চতায় এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যাবে বলে বিশ্বাস জয় শাহর। তাঁকে অভিনন্দন জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
BCCI office bearers congratulate Mr. Jay Shah @JayShah on his unopposed reappointment as ICC Chair for a second term 🙌 Mr. Shah’s reappointment is a recognition of his contribution to cricket and the confidence the ICC Board has placed in his leadership. Read More 🔽 https://t.co/4MIHTsjnfT
— BCCI (@BCCI) November 16, 2026
সবচেয়ে কমবয়সি ICC চেয়ারম্যান হয়েছিলেন
২০২৪ সালে জয় শাহ মাত্র ৩৫ বছর বয়সে প্রথমবার আইসিসির নতুন চেয়ারম্যান হন। তিনি ইতিহাসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সবচেয়ে কমবয়সি সভাপতি হন। শাহ ক্রিকেট প্রশাসনে একের পর এক নতুন রেকর্ড গড়ে চলেছেন। এর আগে ২০১৯ সালে তিনি বিসিসিআইয়ের সবচেয়ে কমবয়সি সচিব হন। এছাড়া তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির দায়িত্বও সামলেছেন।
আরও পড়ুন: হায়দরাবাদের পর গুজরাত, পরপর দুই ম্যাচে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দৌড়চ্ছে সূর্যর মুম্বই
