সাদা বলের লড়াই শেষ। এবার আসল লড়াই শুরু হওয়ার পালা। টেস্ট ক্রিকেটের। কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ জয়ের পর নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে ভারতীয় দলের। কিন্তু আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজের দুটো ম্য়াচে চ্যালেঞ্জ আরও কঠিন হতে চলেছে, তা বলাই বাহুল্য। এই লাল বলের লড়াইয়েই নিউজিল্যান্ডের কন্ডিশনে ভারতের আসল শক্তির পরীক্ষা হবে, মনে করছেন বিশেষজ্ঞরা। আর এই ফর্ম্য়াটে অতীত রেকর্ডও কিন্তু চিন্তায় রাখবে টিম ইন্ডিয়াকে।

পরিসংখ্যানই বলে দেয়, কিউয়িদের ঘরের মাঠে তাদের ওপর আধিপত্য বিস্তার করা ভারতীয় দলের জন্য কতটা কঠিন। এই ফরম্যাটে ঐতিহ্যগতভাবেই ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের উল্লেখযোগ্য দাপট রয়েছে। নিউজিল্যান্ডের মাটিতে ভারত এখনও পর্যন্ত ২৫টি টেস্ট ম্যাচ খেলেছে। যার মধ্যে জিতেছে মাত্র পাঁচটিতে। কিউয়িরা ১০ ম্যাচে জয় পেয়েছে ও বাকি ১০টি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ নিজেদের ঘরের মাঠে নিউজিল্যান্ড টেস্ট ফর্ম্য়াটে ভারতের বিরুদ্ধে কতটা ভয়ঙ্কর, এই পরিসংখ্যান থেকেই পরিষ্কার।

ভারতীয় ক্রিকেট দল শেষবার ২০২০ সালে নিউজিল্যান্ডে টেস্ট সফর করেছিল। যেখানে ২ ম্যাচের সিরিজে দুটো ম্য়াচেই হারতে হয়েছিল তাঁদের। এরপর ২০২৪ সালে ভারতের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে গিলদেরই ৩-০ ব্যবধানে হারিয়ে দেয় নিউজিল্যান্ড। 

ওয়ানডে সিরিজের মতো আসন্ন এই টেস্ট সিরিজেও পেস বোলাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। নিউজিল্যান্ডের কন্ডিশন সাধারণত সিম ও স্যুইং বোলিংয়ের জন্য সহায়ক। যা ভারতীয় ব্যাটারদের কাজ কঠিন করে তুলতে পারে। আর দলের অনেক সদস্যের জন্যই প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে খেলার অভিজ্ঞতা হবে, তাই কিছুটা অনভিজ্ঞতাও চাপ বাড়াবে দলের। উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর থেকে প্রথম টেস্ট ম্য়াচটি হওয়ার কথা ওয়েলিংটনে। আর সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টটি শুরু হবে আগামী ২৭ নভেম্বর থেকে ক্রাইস্টচার্চে। 

এর আগে টি-টোয়েন্টি সিরিজ ও ওয়ান ডে সিরিজে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। শুভমন গিল ওয়ান ডে সিরিজের শেষ দুটো ম্য়াচে খেলেননি। তিনি টেস্টের প্রস্তুতি শুরু করে দিয়েছিলন। শ্রেয়স আইয়ার শেষ দু ম্য়াচে নেতৃত্ব দিয়েছিলেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *