কলকাতা: ডিসেম্বরের নিলামের আগে আজ ১০ আইপিএল (IPL 2027) ফ্র্য়াঞ্চাইজ়ির রিটেনশন তালিকা প্রকাশ করার শেষ দিন ছিল। সেইমতোই রিটেনশন তালিকা প্রকাশ করল কলকাতা নাইট রাইডার্সও (Kolkata Knight Riders)। জল্পনা মতোই কেকেআরের তরফে চড়া দামে কেনা মাথিশা পাথিরানাকে (Matheesha Pathirana) ছেড়ে দেওয়া হল। মোট ১২ জন ক্রিকেটারকে নাইট রাইডার্স ছেড়ে দিল।

কেকেআরের তরফে ১৮ কোটি টাকার বিরাট মূল্যে গত বারের নিলামে লঙ্কান ফাস্ট বোলারকে দলে নেওয়া হয়েছিল। তবে গোটা মরশুম জুড়েই তিনি চোট সমস্যায় ভোগেন। মাত্র একটি ম্যাচে নাইট জার্সিতে মাঠে নেমে তিনি ১.২ ওভার করেই উঠে যান। তারপর আর মাঠেই নামেননি। এরপরেই তাঁর রিলিজ় হওয়ার জল্পনা শোনা যাচ্ছিল। সেইমতোই লঙ্কান ফাস্ট বোলারকে ছেড়ে দিল কেকেআর। ছাড়া হল বাংলাদেশের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকেও (Mustafizur Rahman)।

পাশাপাশি নাইটদের দলে বাংলার একমাত্র ক্রিকেটার আকাশ দীপও চোটের কারণে গত মরশুমে খেলতে পারেননি। তাঁকেও ছেড়ে দিল নাইট শিবির। আরেক তারকা ফাস্ট বোলার উমরন মালিকও রিটেন করা খেলোয়াড়দের তালিকায় নেই। গত দুই মরশুমে নাইটদের অধিনায়কের দায়িত্বে থাকা অজিঙ্ক রাহানে আগেই অবসরের ঘোষণা করেছিলেন। তাই তিনি স্বাভাবিকভাবেই রিটেন করা খেলোয়াড়দের তালিকায় নেই। এছাড়া রাচিন রবীন্দ্র, দক্ষ কামরা, ব্লেসিং মুজ়ারাবানি, লুভনিথ সিসোদিয়া, নবদ্বীপ সাইনি, রাহুল ত্রিপাঠি, তেজস্বী সিংহকেও কেকেআর ছেড়ে দিয়েছে।

আরও পড়ুন:- ট্রেডের মাধ্যমে দলবদল শামি, কারানের, টাইটান্সে যোগ দিলেন দুই বারের ‘পার্পল ক্যাপ’জয়ী বোলারও 

তবে গত মরশুমে কেকেআরের সবথেকে দামি ক্রিকেটার ক্যামেরন গ্রিনকে কিন্তু কেকেআর প্রচুর জল্পনা সত্ত্বেও রিটেন করেছে। ক্যামেরন গ্রিনকে নাইট শিবির গত নিলামে ২৫ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছিল। তবে তারপরে আশানুরূপ পারফর্ম করতে পারেননি গ্রিন। উপরন্তু, ভারত সফর, অ্যাসেজ় এবং বিশ্বকাপে ২০২৭ সালে অস্ট্রেলিয়ার সূচি একেবারে ঠাসা। সেই জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা আইপিএলে উপলব্ধ থাকবেন কি না, সেই নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। তবে এত প্রশ্ন সত্ত্বেও তরুণ অজ়ি অলরাউন্ডারের উপর আস্থা রাখল নাইট শিবির।  

মোট ১২জন খেলোয়াড়কে ছাড়ায় কেকেআরের পার্সে আসন্ন নিলামের আগে লখনউ সুপার জায়ান্টসের পরে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ রয়েছে। নাইটরা মোট ৪১ কোটি ৬৫ লক্ষ টাকার বিনিময়ে নিজেদের পছন্দমতো ক্রিকেটার কিনতে পারবেন। তাই সামনের মাসে আইপিএলের নিলামে কিন্তু কেকেআরকে যে বেশ অ্যাক্টিভ দেখাবে, তা বলাই বাহুল্য। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *