নয়াদিল্লি: ১৬ ডিসেম্বর গোয়ায় বসতে চলেছে আইপিএলের নিলামের (IPL Auction) আসর। তার ঠিক মাসখানেক আগে, আজ ১৭ নভেম্বর সন্ধের মধ্যে আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজ়িকে নিজেদের রিটেনশন তালিকা প্রকাশ করে দিতে হত। সেইমতোই সব দল নিজেদের রিটেন করা খেলায়াড়দের তালিকা জানিয়ে দিল। সব মিলিয়ে ৭০ খেলোয়াড়কে ছেড়েও দিল।

রিটেনশন তালিকার ডেডলাইন ডেতে সকলের নজর ছিল চেন্নাই সুপার কিংসের দিকে। মহেন্দ্র সিংহ ধোনি পরের মরশুমে খেলবেন কি না, সেটা জানতে সকলের আগ্রহী ছিল। তবে অবশেষে তাঁর বর্ণময় ক্রিকেট কেরিয়ারে বিরাম লাগালেন মাহি। সিএসকের তরফে জানিয়ে দেওয়া হল ধোনি আর ক্রিকেটার নয়, বরং আইপিএল ২০২৭ সাল থেকে দলের মেন্টরের দায়িত্ব পালন করবেন। এছাড়াও রিটেনশন ডেতে একাধিক ট্রেডের খবর সরকারিভাবে ঘোষণা করা হল। সবমিলিয়ে প্রতিবারের মতো এবারও আইপিএলের রিটেনশন ডেডলাইন ডে জমজমাটই কাটল।

 

এই রিটেনশন তালিকা প্রকাশের পর একটি বিষয় স্পষ্ট হয়ে গেল। গত বার সাফল্য পাওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাত টাইটান্স যেখানে সিংহভাগ তারকাদের ধরে একইভাবে সাফল্যের ধারা অব্যাহত রাখতে চাইছে, সেখানে কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্স, লখনউ সুপার জায়ান্টসের মতো দলগুলি হতাশাজনক মরশুমের পর নতুন করে দল সাজাতে আগ্রহী। সেই বিষয়টি রিটেনশন তালিকা দেখেই বোঝা যায়।

আরও পড়ুন:- ২০২৭-এ ঠাসা সূচি, ছেড়ে দেওয়া একাধিক অস্ট্রেলিয়ান মহাতারকাকে, গ্রিনকেও কি ছেড়ে ছিল কেকেআর? 

মুম্বই ইন্ডিয়ান্স যেখানে ট্রেড বাদে সর্বাধিক ১৩ জন ক্রিকেটারকে ছেড়ে দিল, সেখানে কেকেআর ছাড়ল ১২জন ক্রিকেটার। অপরদিকে, আরসিবি বা শুভমন গিলের টাইটান্সের খেলোয়াড়দের ছেড়ে দেওয়ার সংখ্যা নিতান্তই কম, মাত্র ছয়জন। লিগ তালিকায় ২০২৬ সালে সবার নীচে শেষ করা লখনউ কিন্তু নিলামেও সবথেকে বেশি পার্স নিয়ে খেলোয়াড় কিনতে নামবে। তাদের কাছে ৮৭.৪৫ কোটি টাকা রয়েছে। কেকেআরের কাছে রয়েছে ৪১.৬৫ কোটি টাকা। সেখানে গুজরাত টাইটান্সের কাছে মাত্র ৮.৭৫ কোটি টাকা রয়েছে। 

তবে টাকা তুলনামূলক কম থাকলেও মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসকেই কিন্তু নিলামে সবথেকে বেশি খেলোয়াড় কিনতে হবে। তাদের দলেই সবথেকে বেশি খেলোয়াড় নেওয়ার জায়গা ফাঁকা রয়েছে। এবার সব নজর পরের মাসের নিলামের দিকে।      



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *