প্রায় ১৫ বছর ধরে নিয়মিত লটারির টিকিট কেটে গেছেন। কিন্তু, কখনো বড় প্রাপ্তি হয়নি। অবশেষে মুখ তুলে চাইলেন ভাগ্যদেবতা। লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন এক কৃষক।
৪৫ বছর বয়স। নাম বলজিন্দর সিং। দেরাবাসির কাছে হুমায়ুনপুর গ্রামের বাসিন্দা। পঞ্জাব স্টেট ডিয়ার দিওয়ালি বাম্পার লটারি ২০২৬ কেটে প্রথম পুরস্কার বাবদ অবশেষে ১২ কোটি টাকা জিতে নিলেন তিনি।
কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন বলজিন্দর। দীপাবলির আগে হান্দেসরায় এক লটারি বিক্রেতার কাছ থেকে ৫০০ টাকার ওই টিকিটটি কিনেছিলেন। তিনি জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি এই জয়ের কথা জানতে পারেন।
এই পুরস্কার সিং পরিবারে আনন্দের জোয়ার নিয়ে এসেছে। তিনি ২০১০ সাল থেকে লটারির টিকিট কিনছেন, কিন্তু এর আগে কখনো বড় কোনও পুরস্কার জেতেননি। দুই সন্তানের বাবা বলজিন্দর জানান, ১২ কোটি টাকার জ্যাকপট জিতেছেন- এ কথা জানার পর তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “অবশেষে ঈশ্বর আমার প্রার্থনার উত্তর দিয়েছেন।”
হঠাৎ এই প্রাপ্তি হওয়ায়, পুরস্কারের অর্থ তিনি কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে তিনি এখনও কোনও সিদ্ধান্ত নেননি বলে জানান বলজিন্দর।
Suvendu Adhikari: সনিয়া গান্ধীর আত্মজীবনীর বই-প্রকাশ অনুষ্ঠানে অভিষেক, কটাক্ষ মুখ্যমন্ত্রীর
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)
