লখনউ: আত্মীয়দের ট্রেনে তুলে দেওয়ার কথা ছিল। একজন নয়, দু’জন নয়, আত্মীয়দের সি অফ করতে গেলেন ১২ জন। তবে প্ল্যাটফর্ম থেকে ট্রেনে তুলে দেওয়া নয়, একেবারে ‘বন্দেভারতে’র কামরায় ঢুকে যান তাঁরা পাড়ি দেন ১৪০ কিলোমিটার। বিষয়টি সামনে আসার পর ৩৬০০০ টাকা জরিমানা করা হল তাঁদের।  (Vande Bharat Express)

উত্তরপ্রদেশের কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের ঘটনা। ২২৪১৫ ‘বন্দেভারত’ বারাণসী-নয়া দিল্লি এক্সপ্রেসের টিকিট কাটা ছিল আত্মীয়দের। তাঁদের ট্রেনে তুলে দিয়ে পৌঁছন পরিবারের অনেকেই। একেবারে নির্ধারিত আসনে বসিয়ে দিয়ে আসবেন ভেবেই ট্রেনের কামরায় ওঠেন পরিবারের ১২ জন সদস্য। কিন্তু তার পর আর প্ল্য়াটফর্মে নেমে আসতে পারেননি তাঁরা। (Viral News)

আরও পড়ুন: ‘যোগ্যতার চেয়ে ফি বেশি, প্রচুর বেনামি সম্পত্তি’, কল্যাণের বিরুদ্ধে ED-CBI চান আখরুজ্জামান,‘৪০ কোটি ঘুষ দিলে কেন?’, পাল্টা মমতা-তৃণমূল সাংসদ

জানা গিয়েছে, নির্ধারিত সময়ে ট্রেনের অটোমেটিক দরজা বন্ধ হয়ে যায়। অথচ তখনও ভিতরেই বসেছিলেন ওই ১২ জন। দরজা বন্ধ হয়ে যাওয়ায় আর নামতে পারেননি তাঁরা। চোখের সামনে দিয়ে ট্রেন বেরিয়ে যাওয়ায় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের বাকি সদস্যরা উৎকণ্ঠায় ভুগতে শুরু করেন।

যে স্টেশনে দাঁড়ানোর কথা, সেখানেই ‘বন্দেভারতে’র অটোমেটিক দরজা খোলে। ফলে আত্মীয়দের সঙ্গে ট্রেনের ভিতরেই আটকে পড়েন ওই ১২ জন, যার মধ্যে কয়েক জন মহিলা ছিলেন, এমনকি শিশুও ছিল। দরজা খোলার জন্য় বার বার করে আবেদন জানালেও, নিরাপত্তার জন্য় তা করা হয়নি। ফলে ট্রেন চলতেই থাকে।

আরও পড়ুন: ফের অশান্ত বাংলাদেশ, থানায় হামলা, পর পর বাসে আগুন, বিস্ফোরণ ঢাকাতেও, সামনে আসছে মৃত্যুর খবর

সেই অবস্থায় কয়েক জন যাত্রীও বিষয়টি নিয়ে অভিযোগ জানান। এর পর ট্রেনের কর্মীরা টুন্ডলা স্টেশনের কন্ট্রোল রুমে ফোন করে বিষয়টি জানান।  কন্ট্রোল রুম থেকে নির্দেশ আসার পর রবিবার সকাল ১০টা বেজে  ৪৯ মিনিটে এটাওয়া স্টেশনে দাঁড়ায় ট্রেনটি। সেখানেই ট্রেন থেকে নামতে পারেন ওই ১২ জন।

এটাওয়া জাংশনের স্টেশন সুপার পিএম মীনা, RPF অফিসার দীনেশ কুমার সিংহ এবং GRP ইনস্পেক্টর যদুবীর যাদব এগিয়ে আসেন। ওই ১২ জনকে ট্রেন থেকে নেমে আসতে সাহায্য় করে RPF এবং GRP. ট্রেন থেকে নামার পর তাঁদের নিয়ে যাওয়া হয় RPF পোস্টে। সেখানে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ চলে। গোটা ঘটনা লিপিবদ্ধ করা হয়। 

কিন্তু বৈধ টিকিট না থাকা সত্ত্বেও কেন ট্রেনে উঠেছিলেন ওই ১২ জন, তা নিয়ে প্রশ্ন ওঠে। রেল কর্তৃপক্ষ জানান, রেলের নিয়ম ভঙ্গ করেছেন তাঁরা। সেই মতো মাথাপিছু ৩০০০ টাকা করে জরিমানা করা হয় ১২ জনকে। সব মিলিয়ে ৩৬ হাজার টাকা দিতে হয় গুনে গুনে। শেষ পর্যন্ত ছাড়া পেলেও, ভবিষ্যতে যেন এমন আচরণ না করেন, তা নিয়ে তাঁদের সতর্ক করে দেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *