নয়াদিল্লি: দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেয়েছে GTA VI. আর গোড়াতেই ছক্কা হাঁকাল জনপ্রিয় ভিডিও গেমটি। মাত্র ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ১১৪ কোটি টাকার (৩.৭৯ বিলিয়ন ডলার) ব্যবসা করল। বিনোদন জগতের ইতিহাসে এমন আয়ের রেকর্ড বেনজির। হলিউড ছবি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেমে’র সামগ্রিক আয়কেও ছাপিয়ে গিয়েছে GTA VI. (GTA VI Controversy)

ডেভিড জোন্স এবং মাইক ডেইলির তৈরি রকস্টার গেম সিরিজ Grand Theft Auto বা GTA. দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেল সিরিজের ষষ্ঠ সংস্করণ GTA VI. তবে আনুষ্ঠানিক ভাবে মুক্তির পাওয়ার আগেই, ৩ কোটি ২৫ লক্ষ কপি অগ্রিম বিক্রি হয়ে যায়। জুন মাস থেকে প্রি-অর্ডার শুরু হয়েছিল। অর্থাৎ মুক্তির আগেই ২১ হাজার ৮৬৫ কোটি টাকা (২.৩৬ বিলিয়ন ডলার) আয় করে ফেলে GTA VI. (GTA VI Video Game)

আরও পড়ুন: ইতালিতে সনিয়া গাঁধীর পৈতৃক বাড়ি আগলে রেখেছেন শিখ ব্যবসায়ী, ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন

শেষ মেশ ১৯ নভেম্ব মুক্তি পায় ভিডিও গেমটি। PlayStation 5, Xbox Auto-তে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। ২০১৩ সালে GTA V বাজারে এসেছিল। GTA VI হাতে পেতে সময় লাগল দীর্ঘ ১৩ বছর। আর মুক্তি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ৩৫ হাজার কোটি টাকা আয়ের রেকর্ড গড়ল। GTA এমন একটি ভিডিও গেম, যাতে বাস্তবের আদলে তৈরি কাল্পনিক শহরে অবাধে অভিযান চালাতে পারেন খেলোয়াড়রা। প্রাপ্তবয়স্কদের জন্যই তৈরি ভিডিও গেমটি। 

আরও পড়ুন: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ

তবে GTA VI নিয়ে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। কারণ যে হিংসা, নগ্নতা দেখানো হয়েছে, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে প্রাপ্তবয়স্কদের মধ্যেও। ইউরোপিয়ান রেডিং বোর্ড এবং আমেরিকান রেটিং বোর্ড জানিয়েছে, ভিডিও গেমটিতে অতিরিক্ত রক্তপাত, হিংসা দেখানো হয়েছে। রয়েছে পুলিশের উপর নৃশংস হামলার দৃশ্যও। অঙ্গচ্ছেদের দৃশ্য রয়েছে যেমন, স্ট্রিপ ক্লাব, নাইটক্লাবের দৃশ্যে নারী-পুরুষকে সম্পূর্ণ নগ্ন, এমনকি সঙ্গমের দৃশ্যও রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *