নয়াদিল্লি : ‘হিমালয়ের মতো অটল এবং মহাসাগরের মতো বিশাল।’ ভারতের সঙ্গে নেপালের সম্পর্কের গভীরতা ব্যাখ্যা করতে গিয়ে ঠিক একথাই বললেন প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী বালেন্দ্র শা। শুধু তা-ই নেয়, নেপাল যখনই কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে তখনই ভারত সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বলেও উল্লেখ করেন নেপালের প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “এই ঘনিষ্ঠতা (ভারত ও নেপালে মধ্যে) এতটাই গভীর যে তা কেবল ভাষায় প্রকাশ করা কঠিন। নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিবেশী হিসেবে, প্রাকৃতিক দুর্যোগ বা কঠিন সময়ে ভারত সর্বদা সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এ জন্য আমি ভারত সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।” কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে। বলেন, “এই সদয় আমন্ত্রণ এবং উষ্ণ আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং অটুট সদিচ্ছা হল নেপাল-ভারত সম্পর্কের ভিত্তি। আমাদের দুই দেশের জনগণই এই অনন্য বন্ধনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন।”
#WATCH | Delhi | During a joint press statement with PM Modi, Nepali PM Balendra Shah says, “I extend my heartfelt gratitude to Prime Minister Narendra Modi for this gracious invitation and warm hospitality. Mutual respect, trust and unbroken goodwill are the bedrock of Nepal-India relations. At the heart of this incomparable bond are the peoples of our two countries. The ties between Nepal and India stand as firm as the Himalayas and as vast as the ocean, a closeness so profound that words alone can scarcely capture it. As a dependable and trusted neighbour, India has consistently stood as a first responder in times of natural disasters and difficult hours. For this, I express my sincere appreciation to the government.”
— ANI (@ANI) November 23, 2026
ভারত-নেপাল দীর্ঘ সম্পর্কের কথা প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “ভারত-নেপাল সম্পর্ক অভিন্ন ইতিহাস, বিশ্বাস, সংস্কৃতি এবং জনগণের মধ্যেকার গভীর বন্ধনের মাধ্যমে সুসংহত। ভগবান রাম এবং দেবী সীতা আমাদের অভিন্ন সভ্যতা ও বিশ্বাসের প্রতীক। ‘সরযূ-কমল এক্সপ্রেস’ ট্রেন পরিষেবার মাধ্যমে আমরা আমাদের এই পবিত্র সম্পর্ককে এক নতুন মাত্রা দিচ্ছি। এই ট্রেন পরিষেবা অযোধ্যায় আগত ভক্তদের নেপালের জনকপুরে ভ্রমণের ক্ষেত্রে সহায়তা করবে।”
#WATCH | Delhi | Delivering a joint press statement with Nepali PM Balendra Shah, PM Narendra Modi says, “India-Nepal relations are woven together by shared history, faith, culture and deep people-to-people ties. Lord Ram and Goddess Sita are symbols of our shared civilisation and faith. With the Saryu-Kamal Express train service, we are giving a new dimension to our sacred relationship. This train service will help devotees coming to Ayodhya to travel to Janakpur in Nepal.”
— ANI (@ANI) November 23, 2026
India-Nepal Meeting: প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ
