দোহা: ধারাভাষ্যকাররাও আর শব্দ খুঁজে পাচ্ছেন না। কীভাবে ব্যাখা করবেন এমন একটা ইনিংসের? তাও যদি এই ধরণের ইনিংস আসত ক্রিস গেল, শাহিদ আফ্রিদি, এবি ডিভিলিয়ার্স, ব্রেন্ডন ম্য়াকালামের মত ব্যাটারের ব্যাট থেকে, তাও মানা যেত। কিন্তু মাত্র ১৫ বছর বয়স যে কিশোরের, যে এখনও ১৬-র গণ্ডি পেরয়নি। তার ব্যাট থেকে এমন তুলকালাম ঝড়। না, বৈভব সূর্যবংশী কী করতে পারে, তার আন্দাজ গত আড়াই বছরে মোটামুটি বিশ্ব জেনে গিয়েছে। কিন্তু তা বলে এতটা ধারাবাহিক হওয়া, এতটা নিঁখুত হওয়া সম্ভব? রাইজিং স্টার এশিয়া কাপের ম্য়াচে ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহির ম্য়াচ ছিল। যে ম্য়াচে ২৫০ রানের লক্ষ্যমাত্র তাড়া করতে নেমেছিল ভারতীয় এ দল। যে লক্ষ্যমাত্রায় তারা ১৫ ওভারের আগেই পৌঁছে গেল। সৌজন্যে ৫৩ বলে ২০৪ রানের অতিমানবীয় ইনিংস খেলা বৈভব সূর্যবংশী। যাকে আটকাতে গিয়ে দিশেহারা আমিরশাহির বোলাররা। দোহার মাঠে একের পর এক বিশ্বরেকর্ড গড়লেন। লিস্ট এ ক্রিকেটে দ্রুতত দ্বিশতরানের মালিক এখন বৈভবই।

ব্যাট হাতে নামলেই সে বিশ্বরেকর্ড গড়াটা যেন জলভাতে পরিণত করে ফেলেছে। আইপিএলে নজির গড়ছে, ঘরোয়া ক্রিকেটে বিহারের জার্সিতে নজির গড়ছে। দেশের জার্সিতে সিনিয়র দলের হয়ে সুযোগ পেয়ে ছাপ ফেলেছে সে। এবার লিস্ট এ ক্রিকেটে যে কোনও ফর্ম্য়াটে দ্রুততম দ্বিশতরানের নজিরও গড়ে ফেলল বৈভব সূর্যবংশী।

 

লিস্ট এ ক্রিকেটে দ্রুততম দ্বিশতরান যাদের

১. বৈভব সূর্যবংশী (ভারত ‘এ’) – ৫২ বল

২. চ্যাড বোস (ক্যান্টারবারি) – ১০৩ বল

৩. নারায়ণ জগদীশন (তামিলনাড়ু) – ১১৪ বল

৪. ট্রাভিস হেড (সাউথ অস্ট্রেলিয়া) – ১১৪ বল

৫. হ্যারি ব্রুক (ইংল্যান্ড) – ১১৪ বল

অর্থাৎ তালিকায় এই মুহূর্তে সবার ওপরে রয়েছে বৈভবের নামই। এদিনের ম্য়াচে নিজের ৫৩ বলের ইনিংসে ২৮টি ছক্কা হাঁকিয়েছেন বৈভব। লিস্ট এ ক্রিকেটে সীমিত ওভারের ফর্ম্য়াটে এক ইনিংসে এতগুলো ছক্কা এর আগে কোনও ব্যাটার হাঁকাননি। এমনকী স্ট্রাইক রেট তো খুবই ঈর্ষণীয়। ৩৮৫ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে বৈভব। ৩ ম্য়াচে ২৪১ রান করে সর্বাধিক রান করার তালিকায় টুর্নামেন্টে সবার আগে রয়েছে বৈভবই।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *