দোহা: কে বলে এই ছেলেটার বয়স মাত্র ১৫ বছর! এমনটাও সম্ভব? ক্রিকেটে কিছু অসম্ভব করার জন্যই বোধহয় এসেছে বৈভব সূর্যবংশী। যেমন রাইজিং স্টার্স এশিয়া কাপের মঞ্চে সংযুক্ত আরব আমিরশাহি এ দলের বিরদ্ধে মাত্র ২৮ বলে বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়ে ফেলল এই কিশোর ওপেনার। আর তারই সঙ্গে লিস্ট এ ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ডও গড়ে ফেলল সূর্যবংশী। লিস্ট এ-তে যে কোনও ফর্ম্য়াটে দ্রুততম শতরানের মালিক এতদিন ছিলেন অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেসার ম্য়াকগুর্ক। এবার তাঁর রেকর্ড ভেঙে দিল বৈভব। 

অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী জুটি যে কোনও প্রতিপক্ষ দলের কাছেই আতঙ্কের। কিন্তু অভিষেক যদিও একটি বিতর্কিত সিদ্ধান্তে মাত্র ১২ রান করে ফিরে যান। তবে বৈভবের বিরুদ্ধে কোনও গেমপ্ল্যানই কাজ করছিল না আমিরশাহির বােলারদের। মাত্র ১৬ বলে প্রথম অর্ধশতরান করেছিল বৈভব। এরপর ২৮ বলে ১০০ রান পূরণ করে সে। পরের পঞ্চাশটি রান করতে বৈভব নিয়েছিল মাত্র ১২ বল। অর্থাৎ ৪০ বলে সে তাঁর দেড়শো রান পূরণ করে। আর তার পরের ১২ বলে পরবর্তী পঞ্চাশ রান পূরণ করে ফেলে সে। কিন্তু দ্বিশতরান হাঁকানোর সঙ্গে সঙ্গেই আউট হয়ে যায় সে। ৫৩ বলে ২০৪ রানের ইনিংস খেলে প্যাভিলিয়ন ফেরে বৈভব। নিজের ইনিংসে সে সাতটি বাউন্ডারি ও ২৮টি ছক্কা হাঁকিয়েছে। 

 

এই ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই লিস্ট এ ক্রিকেটে জ্যাক ফ্রেসার ম্য়াকগুর্কের দ্রুতত শতরানের রেকর্ডটি টেক্কা দিয়ে দিল বৈভব। অজি তারকা সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন। তালিকায় এবি ডিভিলিয়ার্স রয়েছেন। তিনি দক্ষিণ আফ্রিকার হয়েই ৩১ বলে শতরান করেছিলেন। লিস্ট এ ক্রিকেট এক ইনিংসে সর্বাধিক ছক্কা হাঁকানোর তালিকায়ও এখন শীর্ষে বৈভবই

এছাড়াও লিস্ট এ ক্রিকেটে দ্রুতত দ্বিশতরান হাঁকানোর নিরিখেও বৈভব সূর্যবংশীই এখন এক নম্বরে। সে টেক্কা দিল নিউজিল্যান্ডের চাধ বোওসকে। তিনি ক্যান্টাবেরির হয়ে ওটাগোর বিরুদ্ধে ২০২৪ সালে ১০৩ বলে দ্বিশতরান হাঁকিয়েছিলেন। ভারতের হয়ে এই লিস্টে বৈভবের আগে ছিলেন নারায়ণ জগদীশান। তিনি ১১৪ বলে লিস্ট এ ক্রিকেটে দ্বিশতরান হাঁকিয়েছিলেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *