মুম্বই: গত রবিবার রাইজিং স্টার্স এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্য়াচে ভারতের বিরুদ্ধে খেলতে নেমেছিল পাকিস্তান। তিলক বর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে হার মানতে হয় পাক দলের বিরুদ্ধে। কিন্তু দ্রুত সেই হারের বদলা নেওয়ার সুযোগ পেতে পারে ভারতীয় দল। টুর্নামেন্টের সেমিতে পাক দল পৌঁছে গিয়েছে। ভারতকে সেমিতে পৌঁছতে হল সংযুক্ত আরব আমিরশাহিকে হারাতে হবে। 

কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধের তো আলাদাই একটা আনন্দ। আর সেই সুযোগটাই হয়ত পেয়ে যাবে ভারতীয় দল। আর সেটি হতে পারে রাইজিং স্টার্স এশিয়া কাপ টুর্নামেন্টেই। সেমিফাইনালে ভারত তাঁদের প্রতিপক্ষের বিরুদ্ধে যদি জয় ছিনিয়ে নেয় ও পাকিস্তানও ফাইনালে পৌঁছলে তারা খেলতে পারবে ভারতের বিরুদ্ধে ফাইনালে। উল্লেখ্য, অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপেও ঠিক এমনই একটি পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে হারার পর ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল ভারতীয় দল।

রাইজিং স্টার্স এশিয়া কাপের নিয়ম অনুযায়ী সেমিফাইনালে ‘এ’ গ্রুপের শীর্ষ দল ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানের দলের মুখোমুখি হবে ও যোগ্যতা অর্জনকারী বাকি দুটি দল অন্য সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। নক আউট পর্বে জায়গা নিশ্চিত করতে ভারতকে প্রথমে সংযুক্ত আরব আমিরশাহিকে মঙ্গলবারের মহারণে হারাতে হবে। এরপর ফাইনালে আরও একটি ফাইনালে ভারত-পাকিস্তান মহারণ দেখার সুযোগ তখনই তৈরি হবে, যখন এই দুটো দল ফাইনালে পৌঁছে যাবে।

এদিকে, পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকে এটাই নিয়মিত ছবি হয়ে গিয়েছে খেলার মাঠের যে, ভারত ও পাকস্তানের প্লেয়াররা হাত মেলান না। রাইজিং স্টার্স এশিয়া কাপে রবিবার ইন্ডিয়া এ বনাম পাকিস্তান এ ম্যাচেও এমনই ছবি দেখা গিয়েছে। যেখানে অধিনায়ক তিলক বর্মা টসের সময় পাকিস্তানি অধিনায়ক আব্দুল সামাদের সঙ্গে হাত মেলাননি। এবার টিম ইন্ডিয়ার এই নো-হ্যান্ডশেক নীতি নিয়ে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (MCC)-এর ডিরেক্টর ফ্রেজার স্টুয়ার্ট নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, কিছু ঘটনা আছে, যা ক্রিকেটের খেলার বাইরের। এগুলো এমন স্তরের বিষয়, যেগুলো নিয়ে মন্তব্য করা আমার এক্তিয়ারের মধ্যে পড়ে না। আমরা শুধু এটুকুই নিয়ন্ত্রণ করতে পারি যে, খেলোয়াড়রা একে অপরকে সম্মান করবেন, আম্পায়ারদের এবং তাঁদের কর্তৃত্বকে সম্মান করবেন, এবং খেলাকেও সম্মান দেবেন।’ আগামী দিনেও ভারত ও পাকিস্তানের প্লেয়ারদের মধ্য়ে সৌজন্য বিনিময় করতে দেখা যায় কি না, তা সময়ই বলবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *