অমরাবতী: সিগনাল ভেঙে রাস্তা পেরোতে গিয়েছিলেন বৃদ্ধ। তাঁকে বাঁচাকে গিয়ে গিয়ে দুর্ঘটনার কবলে গাড়ি, মোটরসাইকেল। প্রাণ চলে গেল দু’জনের। গুরুতর আহত আরও বেশ কয়েক জন। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে গেল সব কিছু। ‘চেন রিয়্যাকশন’ কাকে বলে, চোখের সামনে দেখলেন সকলে। (Road Accident)

অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলার ঘটনা। শনিবার সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে সেখানে। যে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, বেশ কয়েকটি লেন বিশিষ্ট চওড়া হাইওয়ে দিয়ে গাড়ি-বাইক ছুটে যাচ্ছে। সেই সময়ই ট্রাফিক সিগনাল অগ্রাহ্য করে, মোটর সাইকেল নিয়ে এগিয়ে আসেন এক প্রবীণ ব্যক্তি। (Road Accident Chain Reaction)

ওই ব্যক্তি সার্ভিস লেন থেকে সটান রাস্তায় উঠে পড়েন। সিগনাল অগ্রাহ্য করে জেব্রা ক্রসিংয় পেরিয়ে, উল্টোদিকের রাস্তায় উঠতে যান। একটি নীল রংয়ের SUV গাড়ির সামনে হঠাৎ মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে পড়েন। সেই অবস্থায় তাঁকে বাঁচাতে গিয়ে ডান দিকে স্টিয়ারিং ঘোরান গাড়ির চালক। আর তাতেই উল্টে দিক থেকে ছুটে আসা সাদা রংয়ের একটি SUV-র সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে।

ওই সাদা গাড়ির পিছনেই ছিল একটি মোটর সাইকেল। সটান এসে সাদা গাড়িটিতে ধাক্কা খান মোটর সাইকেল আরোহী। একেবারে শূন্যে ছিটকে যান তিনি। সেখান থেকে সজোরে আছড়ে পড়েন মাটিতে। মোটরসাইকেলটিও শূন্যে পাক খেয়ে আছড়ে পড়ে। 

ভিডিওয় দেখা যায়, দুই দিকে ছিটকে যায় দু’টি SUV গাড়ি। ধোঁয়া বেরোতে শুরু করে। সেই অবস্থায় সাহায্য় করার পরিবর্তে মোটর সাইকেল ঘুরিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেন ওই বৃদ্ধ। 

চোখের সামনে ওই ঘটনা দেখে ছুটে আসেন স্থানীয়রা। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তাঁরা। কিন্তু দুর্ঘটনায় মারা যান দু’জন। আশঙ্কাজনক অবস্থায় তিন জন এখনও হাসপাতালে ভর্তি। এখনও পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *