নয়াদিল্লি: ভারতের প্রশংসায় পঞ্চমুখ রাশিয়ার প্রসেডিন্ট ভ্লাদিমির পুতিন। ভারতীয় সভ্যতা, ভাষার বৈচিত্র্যের প্রশংসা করলেন তিনি। ভারতকে যত দেখেন, ভারত সম্পর্কে যত জানতে পারেন, ততই অভিভূত হয়ে পড়েন বলে জানিয়েছেন পুতিন। (Vladimir Putin on India)

রুশ সংবাদ সংস্থা Sputnik-কে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন পুতিন। জানান, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয় তাঁর। সেখানে ভারতের সাংস্কৃতিক এবং ভাষাগত বৈচিত্রের কথা জেনে অভিভূত হয়ে পড়েন। (India-Russia Relations)

ভারতের প্রশংসা করতে গিয়ে পুতিন বলেন, “একটা উদাহরণ দিই। (ভারত) একটি প্রাচীন, চিত্তাকর্ষক সভ্যতা। যত জানতে পারি, ততই আগ্রহ বাড়ে।”

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে বিজেপি হারতেই খুলে ফেলা হল রাস্তার LED আলো? অন্ধকারে রাজস্থানের ৪টি গ্রাম, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

মোদির সঙ্গে কী কথা হয়, তাও জানান পুতিন। জানান, ভারতে কয়টি ভাষা রয়েছে জানতে চেয়েছিলেন। প্রশ্নের যে উত্তর পান, তাতে অভিভূত হয়ে পড়েন তিনি। 

মোদির সঙ্গে কথোপকথন তুলে ধরে পুতিন বলেন, “সম্প্রতি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা হয়। জানতে চেয়েছিলাম, মূল ভাষায় কথা বলেন কত সংখ্যক? উনি জানান, প্রায় ৬০ কোটি। আর দেশের জনসংখ্যা কত? ১৫০ কোটি। জনসংখ্যার মাত্র এক-তৃতীয়াংশ। অর্থাৎ জনসংখ্যার মাত্র এক তৃতীয়াংশ মূল ভাষায় কথা বলেন। বাকিদের নিজস্ব ভাষা আছে। কী চমৎকার বিষয় না? সত্যিই চমৎকার।”

আরও পড়ুন: ‘IIT পড়ুয়াদের মতোই সম্মান প্রাপ্য় ITI ফেরতদের’, বললেন মোদি, ছুঁৎমার্গ কাটিয়ে ওঠার পরামর্শ

তবে এই প্রথম নয়, এর আগেও ভারতের বৈচিত্র, বহুত্ববাদী সংস্কৃতির প্রশংসা করতে শোনা গিয়েছে পুতিনকে। তাঁকে বলতে শোনা যায়, “ভারতের বৈচিত্র্য দেখে বিস্মিত না হয়ে পারা যায় না। ভিন্ন ভিন্ন সংস্কৃতি, ঐতিহ্য, ভাষাভাষীর মানুষ যে ঐক্যবদ্ধ হয়ে, পাশাপাশি সহাবস্থান করতে পারেন, ভারত তার জলজ্যান্ত উদাহরণ। ভারতকে দেখে শেখা উচিত।” শুধু অভ্যন্তরীণ ঐক্যের প্রশ্নেই নয়, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নতিতেও ভারত অনুপ্রেরণা হতে পারে বলে মন্তব্য় করেছিলেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *