‘Blinkit Delivery Partner – My experience’ শিরোনামে একটি রেডিট পোস্টে তিনি প্রথম মাসের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাঁর মতে, এখনও পর্যন্ত এই অভিজ্ঞতা মোটের উপর ইতিবাচক এবং অভিযোগ করার মতো বিশেষ কিছু নেই। শহরের সুসংগঠিত সেক্টর এবং সহজে পৌঁছনো যায় এমন আবাসিক এলাকাগুলির কারণে ডেলিভারি করা অনেক সহজ হয়েছে এবং সময়ও কম লাগছে বলে জানিয়েছেন তিনি।

প্রথম মাসে প্রায় ৩৯ হাজার টাকা আয় করেছেন তিনি:

পোস্টে তিনি লিখেছেন, “আমি এক মাস ধরে ব্লিঙ্কিটের ডেলিভারি পার্টনার হিসেবে কাজ করছি এবং এখনও পর্যন্ত অভিজ্ঞতা বেশ ভালোই। অভিযোগ করার মতো বিশেষ কিছু নেই। আমি চণ্ডীগড়ে কাজ করি, তাই এখানকার সেক্টর এবং বাড়িগুলির অবস্থান খুঁজে বের করা বেশ সহজ।”

তিনি আরও লিখেছেন, “পারিশ্রমিকও মোটামুটি ভালো। প্রথম মাসে আমি প্রায় ৩৯ হাজার টাকা আয় করেছি, কারণ শনিবার ও রবিবার প্রচুর অর্ডার ছিল।”

ওই ডেলিভারি কর্মী জানিয়েছেন, সপ্তাহের কর্মদিবসগুলিতে তিনি সাধারণত প্রায় ১২ ঘণ্টা কাজ করতেন। অন্যদিকে, শনিবার ও রবিবার তাঁর কাজের সময় বেড়ে প্রায় ১৬ ঘণ্টা হয়ে যেত। তিনি জানান, সপ্তাহান্তে অর্ডারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যেত। এর ফলে ডেলিভারির টাকা এবং ইনসেনটিভের মাধ্যমে তাঁর আয়ও বেশি হত।

“ইনসেনটিভের লক্ষ্যমাত্রা মোটামুটি ভালো, বোনাসও ভালো”:

তিনি জানান, প্ল্যাটফর্মের ইনসেনটিভের লক্ষ্যমাত্রা এবং বোনাস যথেষ্ট যুক্তিসঙ্গত। পাশাপাশি গ্রাহকদের কাছ থেকে পাওয়া টিপসও তাঁর আয়ের একটি অতিরিক্ত উৎস। তিনি বলেন, “ইনসেনটিভের লক্ষ্যমাত্রা মোটামুটি ভালো, বোনাসও ভালো। আপনি যদি পার্টটাইম কাজ করেন, তাহলেও ভালো পরিমাণ টাকা আয় করতে পারবেন।”

নিজের পোস্টের মাধ্যমে ব্লিঙ্কিটের ওই ডেলিভারি পার্টনার কুইক-কমার্স প্ল্যাটফর্মে কাজ করার কথা ভাবছেন, এমন ব্যক্তিদের জন্য কিছু পরামর্শও দিয়েছেন। তাঁর পরামর্শ, যাঁদের পেট্রলচালিত মোটরসাইকেল রয়েছে, তাঁরা চাইলে ভাড়ায় একটি ইলেকট্রিক ভেহিকল (EV) নেওয়ার কথা ভাবতে পারেন। তিনি ব্যাখ্যা করেছেন, সাধারণ বাইকে ভারী মুদিখানার অর্ডার বহন করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তাই এই কাজের জন্য ইলেকট্রিক গাড়ি তুলনামূলকভাবে বেশি সুবিধাজনক হতে পারে।

ওই তরুণ জানিয়েছেন, নিজের উপার্জনের টাকা জমিয়ে একটি নতুন স্মার্টফোন কেনার এবং পরবর্তীকালে নিজের বাইকটি আপগ্রেড করার পরিকল্পনা রয়েছে তাঁর। তবে তিনি সতর্ক করে দিয়েছেন, ডেলিভারির কাজ সবার জন্য উপযুক্ত নয়। বিশেষ করে যাঁদের দীর্ঘ সময় ধরে শারীরিক পরিশ্রম করার ক্ষমতা কম, তাঁদের জন্য এই কাজ কঠিন হতে পারে।

তিনি বলেন, “যাঁরা এই কাজ করার কথা ভাবছেন, তাঁদের জন্য আমার পরামর্শ হল, আপনাদের শহর যদি চণ্ডীগড়ের মতো পরিকল্পিত হয়, তাহলে অবশ্যই এই কাজ করার কথা ভাবতে পারেন। কারণ এখানে যানজট এবং বাড়িঘরের অবস্থান বুঝে চলাফেরা করা সহজ। আমার ডেলিভারির রুটগুলি ছোট এবং মসৃণ। তাছাড়া এখানকার বাসিন্দারাও যথেষ্ট ধনী, তাই প্রায়ই ভালো টিপস পেয়ে থাকি। তবে শারীরিকভাবে দুর্বল হলে আমার মনে হয়, এই কাজ আপনাদের জন্য একটু বেশিই কঠিন হতে পারে। কারণ একটানা ১২ ঘণ্টা কাজ করা অনেকের পক্ষেই কঠিন হয়ে উঠতে পারে।”

Disclaimer: This article is based on user-generated content. The claims made in the original post have not been independently verified by News18.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed