ক্রাইস্টচার্চ: চতুর্থ দিনের শেষে মনে হচ্ছিল যে ভারত এই ম্য়াচে দুর্দান্ত জয় ছিনিয়ে নেবে। প্রথম ইনিংসে কিউয়িদের ৩৬৮ রানের পর প্রথম ইনিংসে ভারতীয় ক্রিকেট দল ৯ উইকেট হারিয়ে ৭২০ রান বোর্ডে তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। ৩৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করত নেমেছিল নিউজিল্য়ান্ড। চতুর্থ দিনের শেষে ২ উইকেট খুইয়েও ফেলেছিল তারা। কিন্তু সেখান থেকে পঞ্চম দিনে আরও তিন উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে শেষ দিনে বাকি তিনটি সেশনে ফিলিপস ও মিচেলের জুটি ভারতের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়। ম্য়াচ শেষ পর্যন্ত ড্র হয়।
দ্বিতীয় ইনিংসে ১২০ ওভারে নিউজিল্যান্ড বোর্ডে তোলে ২৩৯/৫। ভারত শেষ সেশন পর্যন্ত লড়াই জমিয়ে রাখলেও, শেষ পর্যন্ত বেসিন রিজার্ভের নিষ্প্রাণ পিচই শেষ কথা বলে। ভারতীয় বোলাররা হাজার চেষ্টা করেও শেষ পাঁচটি উইকেট কোনওমতেই ফেলত পারেননি। ড্যারেল মিচেল ১৮৬ বল খেলে ৪৯ রানে অপরাজিত থাকেন ও ফিলিপস ১২৬ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। ষষ্ঠ উইকেটে তাঁদের অবিচ্ছিন্ন ৬৩ রানের জুটি স্থায়ী হয় ৪৩ ওভার। সামনের পায়ে ঝুঁকে খেলার বদলে এই জুটি বল একদম চোখের নিচে এনে খেলেছেন ও নিষ্প্রাণ পিচে নিজেদের রক্ষণভাগের ওপর পূর্ণ আস্থা রেখেছেন। শেষ সেশনে ভারতের প্রয়োজন ছিল ৩৯ ওভারে পাঁচটি উইকেট। কিন্তু প্রয়োজনের সময়ে চালিয়ে খেলাও শুরু করেছিলেন মিচেল ও ফিলিপস।
চতুর্থ দিনের শেষেই কিউয়িদের দ্বিতীয় ইনিংসের দুটো উইকেট তুলে নিয়েছিল ভারতের বোলারাররা। আর পঞ্চম দিনের লাঞ্চের মধ্যে আরও দুটো উইকেট খুইয়ে রীতিমত চাপে নিউজিল্য়ান্ড। ভারতের থেকে এখনও তাঁরা ১৯৫ রান পিছিয়ে রয়েছে। হাতে মাত্র ৬ উইকেট। আগের দিন যখন খেলা শেষ হয়েছিল, তখন মাঠ ছেড়েছিলেন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। প্রথম ইনিংসের শতরানকারী হেনরি নিকোলস এই ইনিংসেও ভাল শুরু করেছিলেন। কিন্তু তিনটি বাউন্ডারির সাহায্যে মাত্র ৩১ রান করে প্যাভিলিয়ন ফিরে গিয়েছিলেন তিনি। চতুর্থ দিনে ২ উইকেট হারানোর পর শেষ দিন উইকেট বাঁচিয়ে লড়াই করাটাই ছিল আসল লক্ষ্য কিউয়িদের। কিন্তু সেখানেও লাঞ্চের মধ্য়েই আরও দুটো উইকেট হারিয়ে ফেলে তাঁরা। আর দু’জনই ক্রিজে সেট হওয়া ব্যাটার।
