ক্রাইস্টচার্চ: ওয়েলিংটনে নিউজিল্যান্ডের লোয়ার অর্ডার যেভাবে লড়াই করেছে, তাতে প্রথম টেস্টে ভারতের জয় আটকে দিয়েছে। বেসিন রিজার্ভে সোমবার ম্যাচের শেষ দিনে চাপের মুখে বুক চিতিয়ে লড়াই করেন ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস। আর এই ম্য়াচ ড্র হওয়ায় ভারতের জন্য বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার রাস্তাটা কিছুটা কঠিন হয়ে গিয়েছে বর্তমানে। কারণ যোগ্যতা অর্জনের আশা বাঁচিয়ে রাখতে বাকি ৭ ম্যাচের মধ্যে ছয়টিতেই জিততে হবে ভারতকে।
ভারতের প্রথম ইনিংসে লিড মুছতে কিউয়িদের প্রয়োজন ছিল ২৩৩ রান। চতুর্থ দিনের শেষে ১১৯/২ স্কোর নিয়ে ক্রিজে ছেড়েছিলেন কিউয়ি ওপেনার ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। পঞ্চম দিনে ওয়াশিংটন সুন্দর ৬৫ রান করা ডেভন কনওয়েকে ফিরিয়ে দিলে ভারত দিনের শুরুতেই সাফল্য পায়। এরপর প্রসিদ্ধ কৃষ্ণ ৩৭ রান করা রাচিন রবীন্দ্রকে আউট করে দেন।
তবে মিচেল ও ফিলিপসের জুটিই সব আশায় জল ঢেলে দেয়। তাঁরা দু’জন মিলে অবিচ্ছিন্ন থেকে ২৫৯টি বল সামলান ও কার্যকরভাবে ম্যাচটি ভারতের নাগালের বাইরে নিয়ে যান। ১২০ ওভারে ২৩৯/৫ স্কোরে নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংস শেষ করলে প্রথম টেস্টটি ড্র হয়।
এই ড্রয়ের ফলে ২০২৭ ডব্লিউটিসি ফাইনালের দৌড়ে ভারতের সামনে ভুল করার আর কোনও সুযোগই অবশিষ্ট রইল না। পরবর্তী সাতটি ম্যাচের মধ্যে ছয়টি ম্য়াচে নিশ্চিতভাবে জয় ছিনিয়ে নিতেই হবে। যা পরিস্থিতি আরও কঠিন ও চ্য়ালঞ্জিং করে তুলল।
ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরু হতে চলেছে আগামী ২৭ নভেম্বর থেকে। চলবে ১ ডিসেম্বর পর্যন্ত হবে টেস্ট ম্য়াচটি। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের ঘরের মাঠে টেস্ট সিরিজ রয়েছে। জানুয়ারির শেষ থেকে মার্চের শুরুর মধ্যে অনুষ্ঠিত হওয়ার সূচি নির্ধারিত রয়েছে। এক্ষেত্রে টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ ৬৬.৬৭ শতাংশ পয়েন্টে পৌঁছতে হলে ভারতকে এখন বাকি থাকা প্রতিটি ম্যাচেই জিততে হবে। আর কোনও পয়েন্ট হারালে ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে তাদের অন্য দলগুলোর ফলাফলের ওপর নির্ভর করতে হতে পারে। ১২ ম্যাচে পাঁচটি জয়, চারটি হার ও তিনটি ড্র নিয়ে দলটি বর্তমানে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে। পয়েন্ট তালিকায় ভারত দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পেছনে রয়েছে।
