রাস পূর্ণিমার দিনটি  ধর্মীয় দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ।এই দিনটিকে দেব দীপাবলিও বলে। বলা হয় , এই তিথিতে ভগবান বিষ্ণু, মহাদেব এবং দেবী লক্ষ্মীর আরাধনার বিশেষ মাহাত্ম্য রয়েছে। পৌরাণিক কাহিনি অনুসারে, এই দিনেই ত্রিপুরাসুরকে বধ করে দেবতাদের সংকট থেকে মুক্ত করেছিলেন মহাদেব। সেই উপলক্ষে দেবলোকেও পালিত হয় আলোর উৎসব। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই বিশেষ তিথিতে ১২টি রাশির জাতক-জাতিকাদের জীবনে বিভিন্ন ধরনের প্রভাব পড়তে পারে। কোন কোন রাশি বেশি লাভবান আকের তিথিতে ? 

মেষ 
এই  দিনটি মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ ইতিবাচক হতে পারে। কর্মক্ষেত্রে  প্রশংসা পেতে পারেন। নতুন কোনও দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও রয়েছে। ব্যবসার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও পরিকল্পনা বাস্তবায়নের পথ খুলতে পারে। তবে আর্থিক লেনদেনের সময় তাড়াহুড়ো করবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মন ভাল থাকবে। শরীর সুস্থ রাখতে নিয়মিত যোগব্যায়াম করতে পারেন।

বৃষ রাশি 
বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য আর্থিক দিক থেকে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। উপার্জনের বিকল্প পথ খুঁজে পেতে পারেন। চাকরিজীবীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আস্থা অর্জন করতে পারবেন। ব্যবসায় নতুন পরিকল্পনা শুরু করার জন্য দিনটি অনুকূল। তবে বড় কোনও আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালভাবে ভাবনাচিন্তা করুন। প্রেমের সম্পর্কে মাধুর্য বাড়বে। পরিবারের কোনও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

মিথুন রাশি 
মিথুন রাশির জাতক-জাতিকাদের যোগাযোগের দক্ষতা বিশেষ কাজে আসতে পারে। নতুন মানুষের সঙ্গে পরিচয় ভবিষ্যতে লাভজনক সুযোগ এনে দিতে পারে। ব্যবসায়ীরা নতুন কোনও চুক্তি বা কাজের প্রস্তাব পেতে পারেন। আর্থিক পরিস্থিতি মোটের উপর অনুকূল থাকবে। তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন।  

কর্কট রাশি 
কর্কট রাশির জাতক-জাতিকাদের আজ পরিবার এবং আর্থিক বিষয়কে বিশেষ গুরুত্ব দিতে হতে পারে। কর্মক্ষেত্রে সাময়িক কিছু বাধা এলেও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে। ব্যবসায় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন।  বাজেট চাপ পড়তে পারে। পরিবারের বয়স্ক সদস্যদের পরামর্শ আপনার কাজে আসবে।  

সিংহ রাশি 
সিংহ রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস আজ সাফল্যের পথে এগিয়ে দিতে পারে। চাকরির জায়গায় গুরুত্বপূর্ণ কোনও কাজ সম্পন্ন করতে পারবেন। ব্যবসায়ীরা নতুন গ্রাহকের সন্ধান পেতে পারেন। আর্থিক পরিস্থিতির উন্নতির ইঙ্গিত রয়েছে। প্রেমের জীবনে আনন্দের পরিবেশ বজায় থাকবে। বন্ধুবান্ধবের কাছ থেকে কোনও সুখবর পেতে পারেন। 

কন্যা রাশি 
আজ কন্যা রাশির জাতক-জাতিকারা অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। নতুন কোনও দায়িত্বও আসতে পারে। ব্যবসায় নতুন বিনিয়োগ বা চুক্তির ক্ষেত্রে সমস্ত তথ্য খুঁটিয়ে যাচাই করে নিন। আর্থিক লেনদেনে সতর্ক থাকা প্রয়োজন।  

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *