নয়াদিল্লি: বাবার বিপদ হতে পারে বলে আগেই আঁচ করেছিলেন তিনি। সতর্ক করেছিলেন মা সনিয়া গাঁধীকেই। শেষ পর্যন্ত তাঁর আশঙ্কাই সত্য প্রমাণিত হয়। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধী হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন, রাজীবতনয় তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী। রাজীবকে হত্যা করার পরিকল্পনা ছিল, তাই তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হয় বলে দাবি করলেন। (Rahul Gandhi on Rajiv Gandhi Assassination)

রাজীবজায়া সনিয়া গাঁধীর স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’ ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে। সেই নিয়েই মা এবং বোন প্রিয়ঙ্কা গাঁধীর সঙ্গে আলাপচারিতায় বসেন রাহুল। সেখানেই রাজীবহত্যা নিয়ে মুখ খুললেন তিনি। জানিয়েছিলেন, আগে থেকেই বিপদ টের পাচ্ছিলেন তিনি। সনিয়াকে জানিয়েছিলেন, কোনও পদক্ষেপ না করলে শীঘ্রই বাবার শেষকৃত্যে যোগ দিতে আসতে হতে পারে তাঁকে। ঠিক সেটাই ঘটে। ১৯৯১ সালেক মে মাসে বাবার শেষকৃত্যে যোগ দিতে তাঁকে দেশে ফিরতে হয়। (Rajiv Gandhi Assassination)

শ্রীপেরম্বুদুরে রাজীব খুন হওয়ার আগে, বিহারসফরে বাবার সঙ্গী হয়েছিলেন রাহুল। সনিয়া জানিয়েছেন, সেখানে রাজীবকে লক্ষ্য় করে পাথরও ছোড়া হয়। সেখান থেকে ফিরেই ফের বেরনোর প্রস্তুতি নিচ্ছিলেন রাজীব। সেই সময় রাহুল তাঁর কাছে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, “বাবার নিরাপত্তা নিয়ে যদি কিছু না করা হয়, তাহলে হয়ত শীঘ্র বাবার শেষকৃত্যের জন্য় ফিরতে হবে আমাকে।” এর পরই বিহার সফরকে রাজীবের জীবনের ‘Final Straw’ বলে উল্লেখ করেন রাহুল। 

আরও পড়ুন: বাংলাদেশ ফেরার দিনক্ষণ জানিয়ে দিলেন শেখ হাসিনা, কোন বিমানে চেপে যাবেন? পছন্দ জানালেন

বাবার মৃত্যু নিয়ে রাহুল বলেন, “বিহারসফরই চূড়ান্ত ছিল। আমি অনেক আগে থেকেই বলছিলাম। আমার অবস্থান স্পষ্ট, বাবার নিরাপত্তা সরিয়েই নেওয়া হয়েছিল তাঁকে মেরে ফেলার জন্য়। নিরাপত্তা তুলে নেওয়ার ঘটনা কোনও কাকতালীয় দুর্ঘটনা ছিল না। তাঁকে হত্যা করতেই করা হয়েছিল। হত্যার উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়। কী ঘটছে, স্পষ্ট বোঝা যাচ্ছিল। বাবাকেও বলেছিলাম, মাকেও বলেছিলাম। সেই নিয়ে বাবার সঙ্গে তর্কও হয় আমার।”

প্রিয়াঙ্কা জানিয়েছেন, ইন্দিরা খুন হওয়ার পর রাজীবকে নিয়ে সারাক্ষণ উদ্বিগ্ন থাকতেন সনিয়া। নিজেই বাড়ির চারিদিক ঘুরে দেখতেন কাঁটাতারের বেড়া ঠিক আছে কি না, নিরাপত্তারক্ষী ঘুমিয়ে পড়েছেন কি না। বাড়ির একেবারে সামনের দিকে রাজীবের ঘরটি ছিল। বাবার পায়ের শব্দ না শোনা পর্যন্ত তিনিও ঘুমাতে পাকতেন না। প্রিয়ঙ্কার মতে, রাজীবের মৃত্য়ু নিয়ে রাহুলের বিশ্লেষণ একেবারে যুক্তিযুক্ত ছিল। বরং তাঁর প্রতিক্রিয়াই সম্পূর্ণভাবে আবেগপ্রবণ ছিল।

আরও পড়ুন: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’

১৯৮৪ সালে দেহরক্ষীদের হাতে খুন হন ইন্দিরা। এর পরি বিমানচালক রাজীব সরাসরি প্রধানমন্ত্রীর দায়িত্বে চলে আসেন। নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ ভেস্ট পরতে হতো তাঁকে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে থাকতে হতো। সেই নিয়ে বিরোধীদের ব্যঙ্গ-বিদ্রুপের শিকারও হতে হয় রাজীবকে। কমান্ডো বাহিনীর সুরক্ষাবলয়ে থাকতে থাকতে রাজীব মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন বলে কটাক্ষও করেন ভিপি সিংহ।

১৯৮৯ সালের নির্বাচনে রাজীব পরাজিত হন। ভিপি সিংহ নেতৃত্বাধীন জোট জয়ী হয় সেই নির্বাচনে। এর পরই রাজীবের জন্য বরাদ্দ SPG নিরাপত্তা তুলে নেওয়া হয়। ১৯৯১ সালের ২১ মে শ্রীপেরম্বুদুরে জনসভা করতে পৌঁছন। সেখানে তাঁর একেবারে কাছে চলে আসে ভিড়। মালা পরানোর নাম করে এগিয়ে আসে এক নারী। প্রণাম জানানোর ভান করে। আর তার পরই আত্মঘাতী বিস্ফোর ঘটায়। ৪৬ বছর বয়সি রাজীবের শরীর ছিন্নভিন্ন হয়ে যায় সেই বিস্ফোরণে। রাজীবের মৃত্যুর পর SPG আইন সংশোধন করে প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তাঁর পরিবারের জন্যও ওই নিরাপত্তা বরাদ্দ করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *