নয়াদিল্লি: মহাকাশ গবেষণায় নাম লিখিয়েই বিরাট লাফ পাকিস্তানের। মহাকাশে রওনা দিলেন পাক নাগরিক, মহাকাশচারী মহম্মদ জীশান আলি। পাক বায়ুসেনার প্রাক্তন পাইলট তিনি। চিনের Shenzhou-24 অভিযানে শামিল তিনি। পেলোড বিশেষজ্ঞ হিসেবে মহাকাশে রওনা দিলেন। (Pakistan Astronaut Muhammad Zeeshan Ali)
ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর ৫টা বেজে ৪৮ মিনিটে চিনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে Long March 2F (Shenzhou-24) রকেটের উৎক্ষেপণ হয়। ওই রকেটে চেপেই মহাকাশে রওনা দিয়েছেন ৪০ বছর বয়সি জীশান। চিনা মহাকাশচারী তাং হোংবো এবং ইউ ই তাঁর সফরসঙ্গী হয়েছেন। ( Shenzhou 24 Mission)
চিনের তরফে এই অভিযানকে সফল ঘোষণা করা হয়েছে। কারণ ইতিমধ্যেই নির্ধারিত কক্ষপথে পৌঁছে গিয়েছে রকেটটি। শুধু পৃথিবীকে প্রদক্ষণ করাই নয়, মহাকাশে চিনের স্পেস স্টেশন ‘তিয়াংগং’-এও থাকবেন জীশান। মহাকাশ গবেষণায় এই প্রথম এমন মাইলফলক তৈরি করলেন কোনও পাক মহাকাশচারী। পাকিস্তানের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই অভিযান।
Heading to the launch pad! 🚀 Commander Tang Hongbo and astronauts Wu Yi and Muhammad Zeeshan Ali are now making their way to the launch site, ready for their journey to @CNSpaceStation. [📷/CMG] https://t.co/FpVBW6qRPG
— Chinese Space Station (@CNSpaceStation) November 24, 2026
মহাকাশচারীদের বিদায় জানাতে রাত থেকেই ভিড় জমিয়েছিলেন সাধারণ নাগরিকরা। পাকিস্তানের সাধারণ মানুষও জেগে বসেছিলেন। টিভিতে রকেট উৎক্ষেপণ দেখেন তাঁরা। এই প্রথম তাঁদের দেশ থেকে কোনও মহাকাশচারী পৃথিবীর বাইরের জগতের উদ্দেশে রওনা দিলেন। চিনা স্পেস স্টেশনে গবেষণা করবেন জীশান।
২০২৩ সালে পাকিস্তানি ব্যবসায়ী তথা রোমাঞ্চপ্রেমী নমীরা সেলিম প্রথম বার মহাকাশে পা রাখেন। তবে তিনি মহাকাশচারী নন। Virgin Galactic পর্যটনের আওতায় মহাকাশ ভ্রমণ করেন তিনি। মাত্র কয়েক মিনিটই মহাকাশে ছিলেন। ফলে জীশানের কৃতিত্ব ইতিহাসের পাতায় জায়গা পেতে চলেছে।
A historic milestone in Pakistan–China friendship! 🇵🇰🇨🇳🚀 Pakistan’s first astronaut Muhammad Zeeshan Ali is set to join China’s #Shenzhou24 mission, the first foreigner to visit the Tiangong space station. Best wishes to the crew! @ForeignOfficePk @MoIB_Official https://t.co/780ugTMuPl
— Pakistan Embassy China (@PakinChina_) November 24, 2026
আগামী একসপ্তাহ মহাকাশে থাকবেন জীশান। চিনা স্পেস সেন্টারে গবেষণা চালাবেন। মাইক্রোগ্র্যাভিটি নিয়েই মূলত গবেষণা করবেন তিনি। পাশাপাশি, অন্য কাজকর্মও রয়েছে। বেশ কিছু যন্ত্রপাতি পরীক্ষা করবেন। পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরফে পাঠানো গবেষণা রয়েছে। জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা এবং ফোটোসিন্থেটিক মাইক্রোঅর্জানিজম নিয়ে কাজ রয়েছে তাঁর। আগে থেকে স্পেস স্টেশনে থাকা লাই কা-ইং এবং ঝাং ঝিওয়ানের সঙ্গে এক সপ্তাহ পর পৃথিবীতে ফিরবেন জীশান।
🚀Watch the #ShenzhouXXIV spacecraft soar into the sky! [🎥/MegaProject & CMG] https://t.co/PSObrSjo9U
— Chinese Space Station (@CNSpaceStation) November 25, 2026
আরও পড়ুন: দিল্লিতে ফের গণধর্ষণ, ক্যাফেতে সহকর্মীদের লালসার শিকার তরুণী, গ্রেফতার ৩, এখনও পলাতক ৩
এই অভিযান চিনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেদের স্পেস স্টেশনকে আন্তর্জাতিক গবেষণাকেন্দ্রে পরিণত করার সিদ্ধান্তে নিয়েছে তারা, যাতে অন্য দেশের মহাকাশচারীরাও সেখানে গবেষণার সুযোগ পান। পাক মহাকাশচারী জীশানের হাত ধরেই তার সূচনা ঘটছে। মহাকাশ গবেষণায় চিন এবং পাকিস্তানের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠেছে। এই প্রথম অন্য দেশের কোনও মহাকাশচারী সেখানে পা রাখছেন। এর ফলে আন্তর্জাতিক স্পেস স্টেশনের বিকল্প হিসেবে গুরুত্ব পেতে পারে ‘তিয়াংগং’। পাশাপাশি, ২০৩০ সাল নাগাদ চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনাও রয়েছে তাদের।
মহাকাশে রওনা দেওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন জীশান। তিনি বলেন, “কাঁধে পাকিস্তানের নাম খোদাই করা রয়েছে। ২৫ কোটি পাকিস্তানির আশা, স্বপ্ন জড়িয়ে।” এই অভিযান মোটেই সহজ ছিল না। শারীরিক ভাবে নিজেকে তৈরি করার পাশাপাশি, চিনা ভাষাও শিখতে হয়েছে তাঁকে। গত সাত মাসেরও বেশি সময় ধরে বেজিংয়ে থেকে চিনা ভাষা শিখছিলেন তিনি।
এভিয়েশন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেন জীশান। স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তাঁর। পাক বায়ুসেনার উইং কমান্ডার ছিলেন। দীর্ঘ সময় যুদ্ধবিমান উড়িয়েছেন। ২০২৬ সালে তিনি এবং পাক মহাকাশচারী খুর্রম দাউদ চিনে মহাকাশ অভিযানের প্রশিক্ষণ নিতে পৌঁছন।
আরও পড়ুন: একদিনে ৩ ডিগ্রি নামল পারদ, আরও নামবে পারদ, কলকাতা-সহ জেলাতেও হিমেল বাতাস
