নয়াদিল্লি: হাসিনার ফেরার পরিকল্পনার খবর প্রকাশ্যে আসতেই, আগেই উত্তাল বাংলাদেশ, অশান্তির মাঝেই এবার গ্রেফতার করে নেওয়া হল শেখ হাসিনার প্রাক্তন ডেপুটি প্রেস সেক্রেটারি-সহ ৩ জনকে।  সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, হাসিনার প্রাক্তন প্রেস সেক্রেটারি কেএম শাখাওয়াতকে গ্রেফতার করে নেওয়া হয়েছে। এবং পাশাপাশি আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত বাকি দুইজন হলে, প্রাক্তন ডেপুটি কমিশনার মহম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মহম্মদ।

আরও পড়ুন, অভিষেকের বিরুদ্ধে কালীঘাট থানায় গেলেন কাকু বাবুন বন্দ্যোপাধ্যায়, ভাইপোর বিরুদ্ধে কী অভিযোগ মমতার ভাইয়ের ?

মূলত সম্প্রতি মুজিব কন্যা শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনার খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় চরম অশান্তি। জ্বলে ওঠে হিংসার আগুন। ফের উত্তাল হয় বাংলাদেশ। ঠিক এহেন পরিস্থিতির মাঝেই,  ঢাকার ধানমুন্ডি এলাকা থেকে শেখ হাসিনার প্রাক্তন ডেপুটি প্রেস সেক্রেটারি কেএম শাখাওয়াত, ডেপুটি কমিশনার মহম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মহম্মদকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই তাঁদের গ্রেফতার করে পুলিশি হেফাজতে নিয়ে নেওয়া হয়েছে। আদালতে পেশ করার জন্য এই মুহূর্তে প্রস্তুতি চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *