Bangkok Oil Depot Blast : স্বাভাবিক পরিস্থিতি বদলে গেল নিমেষেই। বিস্ফোরণের আওয়াজে কেঁপে উঠল গোটা এলাকা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রায় দেড় কিলোমিটার দূর থেকে শোনা গেছে বিস্ফোরণের শব্দ। মারাত্মক আগুনের কারণে দ্রুত এলাকা ছাড়তে বলা হয়েছে স্থানীয়দের। ইতিমধ্য়েই ধোঁয়ার কুণ্ডলী ছেয়ে গিয়েছে আকাশ। ব্যাঙ্ককে তেলের ডিপোয় ঘটেছে এই বিস্ফোরণ।

সোশ্য়াল মিডিয়ায় এই নিয়ে ইতিমধ্য়েই বার্তা দিয়েছে স্থানীয় প্রশাসন। বাংনা জেলা অফিস থেকে ফেসবুকে এই বিষয়ে একটি বার্তা  দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, ব্যাঙ্কক তেল ডিপোতে একটি বিস্ফোরণ ঘটেছে। নিরাপত্তার স্বার্থে স্থানীয় জনসাধারণকে অবিলম্বে এলাকা ছাড়ার জন্য অনুরোধ করা হচ্ছে। 

কতটা ভয়াবহ পরিস্থিতি

এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে পূর্ব ব্যাঙ্ককে। এই বিশাল বড় জ্বালানি সংস্থা পরিচালনা করে থাই সংস্থা ‘ব্যাংচাক কর্পোরেশন’। এদিন বিস্ফোরণের তীব্রতা মারাত্মক রূপ ধারণ করে। নিমেষেই আগুনের লেলিহান শিখা অনেক ওপরে উঠে যায়। কিছুক্ষণের মধ্য়েই ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায় থাইল্যান্ডের আকাশ । পরিস্থিতির ভয়াবহতা এতটাই বেশি ছিল যে জুরুরি পরিষেবার গাড়িগুলির সাইরেন বাজতে শুরু করে। কিছু কিছু জায়গা থেকে হাতাহতের খবর শোনা যাচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে প্রশাসন কোনও হতাহতের খবর নিশ্চিত করেনি। ফায়ার সার্ভিস বা স্থানীয় জেলা প্রশাসনের সঙ্গেও তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। ইতিমধ্য়েই এলাকায় সতর্কবার্তা জারি করা হয়েছে। বাংচাকের এলাকায় দুর্ঘটনা মোকাবিল বাহিনীর সংখ্যা বড়ানো হয়েছে। 

মিশরে ভয়াবহ আগুনে ঝলসে গেছেন ৩১ জন

এদিন মিশরের কায়রোতেও বড় দুর্ঘটনা হয়েছে। ব্যস্ত রাস্তায় জ্বালানি ভর্তি ট্রাক উল্টে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আর তাতেই ঝলসে যান বহু মানুষ। এখনও পর্যন্ত কমপক্ষে ৩১ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। অনেকে আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। মিশরের রাজধানী কায়রোর আল-ওয়ারক এলাকায় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। ব্যস্ত হাইওয়ে ধরে ছুটে যাচ্ছিল জ্বালানি ভর্তি ট্রাক। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি আচমকাই উল্টে যায়। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। সংবাদ সংস্থা AFP যে ভিডিও তুলে ধরেছে, তাতে দেখা গিয়েছে, হাইওয়েতে দাউদাউ করে আগুন জ্বলছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। শোনা যাচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। 

আরও পড়ুন : প্রত্যেক নাগরিককে ৩০,০০০ টাকা করে ভর্তুকি দেবে সরকার ? সত্যি না মিথ্যে ? মুখ খুলল PIB



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *