ক্রাইস্টচার্চ: প্রথম টেস্ট ড্র হওয়ার পর ভারতীয় দলের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর রাস্তা কিছুটা কঠিন হয়ে পড়েছে। বাকি যে টেস্টগুলো খেলবে টিম ইন্ডিয়া, প্রত্যেকটিতে তাঁদের জিততেই হবে। হারা তো কোনওভাবেই যাবে না। এই পরিস্থিতিতে শুক্রবার ২৭ নভেম্বর থেকে শুরু হতে চলেছে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। এক নজরে দেখে নেওয়া যাক কখন, কোথায় কীভাবে দেখা যাবে —

কোথায় হবে ভারত বনাম নিউজ়িল্যান্ডের দ্বৈরথ?

ভারত ও নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে। সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল। 

কখন শুরু হবে ভারত বনাম নিউজ়িল্যান্ডের দ্বিতীয় টেস্টের খেলা?

আগামী ২৭ নভেম্বর, শুক্রবার সিরিজের দ্বিতীয় টেস্টটি খেলা হবে।

কখন থেকে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টটি?

শুক্রবার ভারত-নিউজিল্য়ান্ড দ্বিতীয় টেস্ট ম্য়াচটি শুরু হবে ভোরবেলা ৩.৩০ থেকে।

কোথায় দেখবেন ভারত বনাম নিউজ়িল্যান্ডের ম্যাচ?

ভারত বনাম নিউজ়িল্যান্ডের সিরিজ় নির্ণায়ক ম্যাচটি দেখতে পাওয়া যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে।

অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?

টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে ভারত বনাম নিউজ়িল্যান্ডের সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

 

হ্যাগলি ওভালে ভারতের রেকর্ড যদিও খুব একটা সুখকর নয়। এই মাঠে শেষবার যখন ভারতীয় দল খেলতে নেমেছিল, তখন তাঁরা জয়ের মুখ দেখেনি। তবে টেস্টের লড়াই একেবারেই আলাদা হয়। প্রথম টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড বোর্ডে তুলে নিয়েছিল ৩৬৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৭২০ রান বোর্ডে তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে দ্রত প্রথম ৪ উইকেট হারিয়েছিল কিউয়িরা। কিন্তু ফিলিপস ও মিচেল জুটি মিলে বাকি সময়টা পুরো কাটিয়ে দেন। যার জন্য ম্যাচে জয়ের সুবর্ণ সুযোগ থাকলেও শেষ পর্যন্ত ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় দলকে। কে এল রাহুল প্রথম টেস্টে ১৩৬ রানের ইনিংস খেলেন। তাঁর দিকে দ্বিতীয় টেস্টেও নজর থাকবে ভারতীয় ক্রিকেট প্রেমীদের।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *